চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলে হামাসের হামলা: বেড়েছে তেলের দাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 09, অক্টোবর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সন্ধ্যায় তেল উত্তোলনের জন্য অয়েল রিগের silhouette. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল এবং গাজার পরিস্থিতি মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন ব্যাহত করতে পারে এমন উদ্বেগের কারণে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুড এর দাম ব্যারেল প্রতি ২ দশমিক ২৫ ডলার বেড়ে গিয়ে ৮৬ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে। 

বিবিসি জানিয়েছে, ব্রেন্ট ক্রুড ছাড়াও ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ২ দশমিক ৫০ ডলার বেড়ে ৮৫ দশমিক ৩০ ডলার হয়েছে।

শক্তি বিশ্লেষক সাউল কাভোনিক বলেছেন, সংঘাতের কারণে বিশ্বব্যাপী তেলের দাম বেড়েছে। এর প্রভাব ইরান এবং সৌদি আরবের মতো নিকটবর্তী প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোতে পড়বে। যদি হামাসের হামলায় সহায়তা করার অভিযোগে ইরানকে প্রশ্নের মুখোমুখি করা হয় তাহলে বিশ্বব্যাপী তেল সরবরাহের ৩ শতাংশ ঝুঁকির মধ্যে পড়তে পারে।

পশ্চিমা দেশগুলো এই হামলার নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের একজন মুখপাত্র বলেছেন, তাদের এই পদক্ষেপের জন্য ইরানের সরাসরি সমর্থন রয়েছে। যদিও নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরান হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হামলার প্রতি সমর্থন জানিয়েছেন।

ইসরায়েল এবং ফিলিস্তিন তেল উৎপাদনকারী দেশ না হলেও মধ্যপ্রাচ্যের অনেক দেশ বিশ্বব্যাপী মোট চাহিদার প্রায় এক তৃতীয়াংশ তেল সরবরাহ করে থাকে। ইসরায়েলের ওপর হামাসের হামলা কয়েক দশক ধরে দুই পক্ষের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ ছিল।

এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যায়। গত বছরের জুনে প্রতি ব্যারেলের দাম ১২০ ডলার অতিক্রম করে।

Tags: ইসরায়েলতেলের দামহামাস
Previous Post

লিটনকে নিয়ে যা বললেন হেরাথ

Next Post

শচীনের একটি রেকর্ড এখন কোহলির

Next Post
ভারতীয় ক্রিকেটার কোহলি ব্যাটিং করছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শচীনের একটি রেকর্ড এখন কোহলির

অমর সানী একটি শর্টফিল্মে অভিনয়রত, তিনি ফোনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট আবেগ নিয়ে শর্টফিল্ম, প্রশংসা পাচ্ছেন ওমর সানী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT