চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিলো হামাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:29 অপরাহ্ন 06, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গাজা উপত্যকায় যুদ্ধের ধ্বংসাবশেষ ও শরণার্থী শিবিরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকা

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গাজা উপত্যকার শাসন কাজে নিয়োজিত নিজেদের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

প্রায় ২০ বছর ক্ষমতায় থাকার পর সোমবার (৬ জুলাই) গাজা উপত্যকা শাসনকারী কমিটি ভেঙে দেওয়ার এই ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামাস কমিটি ভেঙে দেওয়ায় উপত্যকাটি পরিচালনার জন্য প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির দায়িত্ব গ্রহণের পথ সুগম হলো।

হামাসের কর্মকর্তারা বলেছেন, ‘প্রায় দুই দশক ধরে গাজা শাসনকারী কমিটি ভেঙে দেওয়ার প্রস্তুতি চলছে। এর মধ্য দিয়ে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির বেসামরিক শাসন বাস্তবায়নের পথ প্রশস্ত হবে।’

এই পদক্ষেপকে সশস্ত্র গোষ্ঠী হামাসের উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহর কাছ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে গাজা শাসন করে আসছিল হামাস।

গাজায় হামাস ও ইসরায়েলের মাঝে গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গোষ্ঠীটি বারবার বলেছে, তারা দৈনন্দিন শাসনকাজ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে তাদের নিরস্ত্রীকরণের মতো জটিল বিষয়টি এখনো অমীমাংসিত রয়ে গেছে।

জনসমক্ষে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘সংগঠনটি গাজার শাসন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে এই কমিটির কার্যক্রম তদারকির জন্য জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে; যিনি গাজা পরিচালনার জন্য গঠিত জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না নেওয়া পর্যন্ত কাজ করবেন।

গাজায় হামাসের গণমাধ্যম শাখা বলেছে, সোমবার আরও পরের দিকে গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করবে হামাস। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি সংগঠনটি।

হামাসের আরেকজন কর্মকর্তা বলেছেন, সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে গোষ্ঠীটি ফিলিস্তিনের অন্যান্য উপদলগুলোকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। ওই কর্মকর্তা বলেন, উপদলগুলো হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা এটিকে গাজার শাসনভার গ্রহণের ক্ষেত্রে জাতীয় কমিটির সক্ষমতা বৃদ্ধির একটি বড় ও আন্তরিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।

হামাসের এই কমিটি বিলুপ্তির ফলে ফিলিস্তিনি কর্মকর্তা আলী শাথের নেতৃত্বাধীন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজির) প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পথ উন্মুক্ত হলো।

Tags: গাজা উপত্যকাহামাস
Previous Post

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোন বাধা নেই: রুমিন ফারহানা

Next Post

নিখোঁজের ২০ দিন পর উঠানের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ গ্রেপ্তার ২

Next Post
নিখোঁজের ২০ দিন পর মরদেহ উদ্ধার, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজের ২০ দিন পর উঠানের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ গ্রেপ্তার ২

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT