চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাম রেডিও পরীক্ষা হবে ১৩ মে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:17 অপরাহ্ন 13, এপ্রিল 2023
in তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
বাংলাদেশের হ্যাম রেডিও পরীক্ষার জন্য ব্যবহৃত সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ পাঁচ বছর পর আগামী ১৩ মে দেশে হ্যাম রেডিও পরীক্ষা বা এ্যামেচার রেডিও লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অত্যন্ত মানবিক এবং বিশেষ সম্মানজনক এক শখ হলো হ্যাম রেডিও বা এ্যামেচার রেডিও চর্চা। মূলত, প্রাকৃতিক দুর্যোগকালে ভেঙ্গে পড়া যোগাযোগ ব্যবস্থাকে রেডিও যন্ত্রপাতি ও বেতার তরঙ্গের সাহায্যে পুন:স্থাপনের মাধ্যমে মানুষ ও প্রকৃতিকে সাহায্য করাই এর মূল উদ্দেশ্য। আর স্বেচ্ছাসেবামূলক ও সৌখিন এ কাজটি যারা করেন তাদেরকে বলা হয় এ্যামেচার রেডিও অপারেটর বা এআরও।

এ্যামেচার রেডিও লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং ১২ মে ২০২৩ তারিখে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।

সারা পৃথিবীতে প্রায় ৩০ লাখ এআরও আছেন। তারা বেতার তরঙ্গ, রেডিও যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স ইত্যাদি নিয়ে নিয়মিত গবেষণা ও যোগাযোগ চর্চা করে থাকেন। প্রত্যেকের থাকে আলাদা এবং স্বতন্ত্র কল সাইন। আমাদের দেশে এআরও এর সংখ্যা মাত্র হাজার খানেক। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এ সংখ্যা বৃদ্ধি ও যোগাযোগ চর্চার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে এ্যামেচার রেডিও ব্যবহারের অনুমতি বা লাইসেন্স দিয়ে থাকে।

এআরও হতে হলে বিটিআরসি বরাবর আবেদন করতে হয়। দিতে হয় সাধারণ একটা পরীক্ষা। পাশ করলেই বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগ তথা সরকার থেকে লাইসেন্স দেয়া হয়। অতপর ওয়াকিটকিসহ অন্যান্য রেডিও যন্ত্রপাতি ক্রয়, ব্যবহার ও গবেষণার দুর্লভ ও আনন্দদায়ক সুযোগটি পাওয়া যায়।

অনলাইনে http://btrcar.teletalk.com.bd  ঠিকানায় আবেদন ফর্ম পূরণ ও জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ১৫ এপ্রিল রাত ১১টা। বিটিআরসির ওয়েব সাইট (www.btrc.gov.bd) -এ এ্যামেচার রেডিও বিষয়ক বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

Tags: পরীক্ষাহ্যাম রেডিও
Previous Post

জাতিসংঘ মহাসচিবও ছিলেন মার্কিন নজরদারিতে

Next Post

বিএসএফের বোমায় গুরুতর আহত বাংলাদেশি কৃষক

Next Post
পশ্চিমবঙ্গের মানচিত্র, চ্যানেল আই অনলাইন লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএসএফের বোমায় গুরুতর আহত বাংলাদেশি কৃষক

প্রয়াত কবি ইকবাল হাসানের কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্তর দশকের বিশিষ্ট কবি ইকবাল হাসান মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT