চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্টাররা প্রচারণায় অংশ না নিলে ছবি চলবে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 10, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
নেতা জিয়াউর রহমানের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ঘেঁষা চট্টগ্রাম শহরে একসময় ছিল ২৭ টি সিনেমা হল। সেই চিত্রটা আর আগের মতো নেই। শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরলেও দেখা যায়নি চালু সিনেমা হল। বরং নগরীর প্রাণ কেন্দ্রে আলমাস নামে একটি হল বন্ধ দেখা যায়।

স্থানীয়দের  সঙ্গে আলাপ করলে তারা চ্যানেল আই অনলাইনকে জানান, হলের পরিবেশ তো আগের মতো নেই। ইচ্ছা থাকলেও আসতে পারেন না। যান্ত্রিক শহরে বিনোদনের জায়গাগুলো ক্রমেই কমে আসছে।

তবে সরকারি পৃষ্ঠপোষকতা এবং ব্যক্তি উদ্যোগে আবার সিনেমা হল ব্যবসা আগের অবস্থায় ফিরতে পারে। সরিজমিনে দেখা যায় যায়, মূল শহরের কাজীর দেউড়ি এলাকার ‘সুগন্ধা’ সিনেমা হলটি চালু আছে। পাঁচ বছর বন্ধ থাকার পর গেল বছর ২৭ জানুয়ারি হলটি সংস্কার করে চালু হয়।

সাংস্কৃতিক পরিমণ্ডলের এ শহরে রমরমা সিনেমা ব্যবসার সম্ভাবনা থাকলেও নেই পর্যাপ্ত হল। তবে সম্প্রতি আশার আলো হিসেবে সেখানকার চকবাজারের বালি অর্কেড শপিং মলে চালু হয়েছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। গেল সপ্তাহেই সুগন্ধা সিনেমা হল ঘুরলে দেখা যায়, সেখানে চলছে আশুতোষ সুজন পরিচালিত ছবি ‘দেশান্তর’। চালু থাকা সুগন্ধা সিনেমা হল নিয়ে কথা হয় হলটির ব্যবস্থাপনা পরিচালক সাহাদত হোসেনের সঙ্গে।

কয়েক দশক ধরে সিনেমা হল ব্যবসায় জড়িত সাহাদত হোসেন। তিনি বলেন, ১৫০ টাকা এবং ২২০ টাকার টিকেটে আমরা যে সার্ভিস দিচ্ছি এমন সার্ভিস দেশের কোনো হল দিতে পারবে না। আমাদের এখানে কিছু ফিক্সড ফ্যামিলি অডিয়ান্স আছে। যারা সুন্দর পরিবেশে এসে সিনেমা উপভোগ করে। ব্যবসা করাটাকে আমরা পরে রেখে মানুষকে আরামে ছবি দেখার গ্যারান্টি নিশ্চিত করি। এখন আমাদের শুধু ভালো ভালো ছবি দরকার।

স্টারের সংখ্যা কম বিধায়, ভালো ছবি তৈরি কম হচ্ছে বলে মনে করেন সুগন্ধা সিনেমা হলের এই মালিক। তিনি বলেন, একজন শাকিব খান আছেন। তার মতো বড় স্টার কজন আছে? তিনি একা আর কতো ছবি দেবেন? পাশের দেশের শাহরুখ খানের মুভি অনেকদিন না থাকলেও সালমান খানের মুভি আছে। অক্ষয়, হৃত্বিকদের মুভি আছে। কিন্তু আমাদের এখানে শাকিব খানের মতো বড় স্টার আর নেই। যদি থাকতো তাহলে আরও মুভি হতো।

সুগন্ধা সিনেমা হলের মালিক সাহাদত হোসেন বলেন, শুধু চট্টগ্রামের সিনেমা হল নয়, শাকিব খানের সিনেমা সারাদেশে চলে। পুরো বাংলাদেশ জুড়ে তার ছবির অপেক্ষায় থাকে দর্শক। বিদেশেও যদি মুক্তি দেয়া যায় তাও চলবে। বাংলাদেশে ফিল্ম স্টার বলতে এখন উনি একজনই এটা মানতেই হবে। উনি ছবি কম করেন, তারপরেও আমরা চাই প্রতিবছর তার কাছে তিনটা করে ছবি। তার শিকারী, নবাব, পাসওয়ার্ড দিয়ে আমরা বুঝেছি তাকে দিয়ে কমার্সিয়াল খুবই উন্নতমানের ছবি করা সম্ভব। তার যে মার্কেট প্রযোজকরা তাকে নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে ২০-২৫ কোটি টাকার ছবি বানাতে পারেন। আমরা হলমালিকরা তার কাছে আরও উন্নত কোয়ালিটির ছবি চাই এবং উনি অবশ্যই পারবেন। কারণ, তিনি স্ক্রিনে এলেই দর্শক হ্যাপি হয়।

সিনেমা চলার দুটি প্রধান দিক উল্লেখ করে সুগন্ধা হলের এই ব্যবস্থাপনা পরিচালক বলেন, সিনেমা হলের পরিবেশ ভালো হলে মানুষ আসবেই। ছবি চলার আরেকটি দিক হচ্ছে, স্টারদের নিয়ে পাবলিসিটি। তারা পাবলিটিসি না করলে যত ভালো ছবি হোক চলবে কম। এখানে যেসব ছবি চলেছে সবগুলো চলার অন্যতম কারণ ছিল স্টারদের পাবলিসিটি। শাহরুখ খান, সালমান খানরাও তাদের ছবি ফিল্ডে নেমে ভিন্ন ভিন্ন উপায়ে পাবলিসিটি করে।

যোগ করে বলেন, দুই শতাধিক আসন নিয়ে চালু রয়েছে আমাদের সুগন্ধা হল। ভালো সিনেমার অভাবে হল টিকিয়ে রাখাই এখন কষ্টকর ব্যাপার। ধ্বংসস্তূপে থাকা ফিল্ম ইন্ডাস্ট্রি বর্তমানে ২০ পারসেন্ট উন্নতি হয়েছে। সেটাও মিশন এক্সট্রিম, রাত জাগা ফুল, রেহানা মরিয়ম নূর, পরাণ, হাওয়া ছবিগুলোর মাধ্যমে। অনেকদিন পরপর এমন দু একটা ভালো ছবি এলে তো চলা কষ্টকর হবেই। তবে আমরা সিনেমার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।

চট্টগ্রাম থেকে ফিরে, নাহিয়ান ইমন

Tags: চট্টগ্রামপরাণমিশন এক্সট্রিমরাত জাগা ফুলরেহানা মরিয়ম নূরলিড বিনোদনসুগন্ধাহাওয়া
Previous Post

নতুন প্রেমে মজেছেন সালমান

Next Post

ঈশানের রানই টপকাতে পারল না বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল জয়ের উল্লাসে ভাসছে, দর্শকরা আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈশানের রানই টপকাতে পারল না বাংলাদেশ

পর্তুগালের বিরুদ্ধে মরক্কো ফুটবল দলের উল্লাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালের সামনে কঠিন চ্যালেঞ্জ মরক্কো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT