চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ‘মুজিব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 13, অক্টোবর 2023
in বিনোদন
A A
প্রতিবাদে অংশ নেওয়া ব্যক্তি মুজিবের ছবি ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বছরের বেশী সময় ধরে আলোচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক চলচ্চিত্র ‘মুজিব- একটি জাতির রূপকার’। সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার দেশের দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিনেমাটি!

দেশে ‘মুজিব’ এর পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ গেল সপ্তাহেই জানিয়ে ছিলেন, জাতির পিতাকে নিয়ে নির্মিত সিনেমাটি দেশের সব হল মালিকরা চালাতে আগ্রহ পোষণ করেছেন। এজন্য সব সিনেমা হলেই ‘মুজিব’ মুক্তি পেতে পারে!

আজিজের কথার প্রতিফলন পাওয়া গেল শুক্রবার। বর্তমানে রাজধানী সহ দেশের সব জেলা, উপজেলাতে যতো প্রেক্ষাগৃহ সক্রিয় রয়েছে, প্রায় সব সিনেমা হলেই মুক্তি পেল ‘মুজিব’! এরইমধ্যে জাজের অফিশিয়াল পেজ থেকে তালিকাও প্রকাশ করা হয়েছে।

এরআগে বৃহস্পতিবার ‘মুজিব’ এর দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন সিনেমা সংশ্লিষ্টরা। ওইদিন সকালে বিশেষ প্রদর্শনীটি ছিলো আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভে। যেখানে ‘মুজিব’ এর সকল শিল্পী ও কলাকুশলীদের নিয়ে সিনেমাটি দেখেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিনের দ্বিতীয় বিশেষ প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৭টায়, মহাখালির এসকেএসর স্টার সিনেপ্লেক্সে। যেখানে গণমাধ্যম কর্মী সহ দেশের শোবিজ তারকারা উপস্থিত ছিলেন। সিনেমাটি দেখে প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশার তুমুল প্রশংসা করেন সবাই।

ভারতের বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধুর জীবনী নির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’! আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন দিলারা জামান, ফজলুর রহমান বাবু, তৌকীর আহমেদ, রিয়াজ, নুসরাত ফারিয়া, শহীদুল আলম সাচ্চু সহ অনেকে।

Tags: আরিফিন শুভতৌকীর আহমেদদিলারা জামাননুসরাত ফারিয়াফজলুর রহমান বাবুমুজিবরিয়াজলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুসিনেমা
Previous Post

চেনা যায় বলিউডের এই তারকাকে?

Next Post

জন্মদিনে ‘গোল্ডেন ডাক’ লিটন

Next Post
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস মাঠে ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে ‘গোল্ডেন ডাক’ লিটন

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে দিশেহারা করে তারা এলেন-গেলেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT