চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 পূর্বাহ্ন 19, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভোরের সূর্যোদয়ে সমুদ্রের উপর দুটি জাহাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: আল জাজিরা।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণ এবং কারাকাসে অন্তর্বর্তী সরকার গঠনের ৭ মাস পর দেশটির মোট উৎপাদিত খনিজ তেলের প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্রে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ জ্বালানি কর্মকর্তা কাইল হাউসটভয়েট।

মঙ্গলবার (১৮ আগস্ট) হিউস্টনে এক শিল্প সম্মেলনে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ জ্বালানি কর্মকর্তা কাইল হাউসটভয়েট জানান, বর্তমানে ভেনেজুয়েলার দৈনিক প্রায় ১২ লাখ ৫০ হাজার ব্যারেল তেল উৎপাদনের মধ্যে ৫ লাখ ব্যারেলেরও বেশি যাচ্ছে যুক্তরাষ্ট্রে। এই তেল প্রক্রিয়াজাতকরণের জন্য বিশেষভাবে তৈরি মার্কিন রিফাইনারিগুলোতে এটি পাঠানো হচ্ছে।

আইএইএ এর তথ্যানুযায়ী, বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেল রিজার্ভ রয়েছে ভেনেজুয়েলায়, যা বৈশ্বিক মজুদের প্রায় ১৭ শতাংশ (৩০৩ বিলিয়ন ব্যারেল)। তবে দীর্ঘদিনের বিনিয়োগহীনতা ও নিষেধাজ্ঞার কারণে দেশটির উৎপাদন বিশ্ব সরবরাহের মাত্র ১ শতাংশে নেমে এসেছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রের সহায়তায় উৎপাদন বাড়াতে কাজ চলছে এবং সেখান থেকে ভারী তেল পাতলা করার জন্য দৈনিক ১ লাখ ব্যারেলের বেশি ন্যাপথা (খনিজ তেল পাতলা করার রাসায়নিক দ্রাবক) ভেনেজুয়েলায় পাঠানো হচ্ছে। এই পুরো প্রক্রিয়াকে একটি চমৎকার জ্বালানি অংশীদারিত্ব হিসেবে আখ্যা দিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা।

এদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ-এর ভাইস প্রেসিডেন্ট জোভানি মার্টিনেজ জানান, চলতি বছরের আগস্টের শেষের দিকে তেল উৎপাদন আরও বৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং স্থানীয় পরিশোধনাগারগুলোর আধুনিকীকরণে কাজ চলছে।

তবে ভেনেজুয়েলার তেল বিক্রির এই বিলিয়ন বিলিয়ন ডলারের রাজস্ব নিয়ন্ত্রণ করছে ওয়াশিংটন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, তেল বিক্রির অর্থ একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা হচ্ছে, যা ওয়াশিংটনের তদারকিতে রাখা হয়েছে।

ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ভেনেজুয়েলার তেল বিক্রি থেকে যুক্তরাষ্ট্র ১৩ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব সংগ্রহ করেছে। তবে এই বিপুল অর্থের ব্যবহারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গবেষণা সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেশনস (সিএফআর)।

Previous Post

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

Next Post

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

Next Post
প্রফেসর রবার্তো কার্লোসের হাসিমুখের ছবি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

বাতাসে দুলছে ঝড়ো হাওয়ার কারণে ঝোপঝাড় ও গাছের শাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT