চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ২ জনের অর্ধগলিত লাশ উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
8:46 পূর্বাহ্ন 10, জুন 2024
in - টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
টেকনাফে অর্ধগলিত লাশ উদ্ধার, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে এক দিনে পৃথকস্থান থেকে দুই ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশগুলোর নাম-পরিচয় জানা যায়নি। তদন্ত করছে টেকনাফ থানা পুলিশ।

সমুদ্র সৈকতে ভেসে আসা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে থানার পুলিশ। এছাড়া নাফ নদীতে ভেসে আসা অপর লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

রোববার (৯ জুন) বিকেল সাড়ে ৫টায় মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়াস্থ শামীমা এন্ড কোম্পানি ফিলিং স্টেশন সংলগ্ন সৈকতে লাশটি ভেসে আসে বলে জানান টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি।

মৃত ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তার আনুমানিক বয়স ৪০ বছরের বেশী বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে ওসমান গনি বলেন, বিকেলে জোয়ার শুরু হওয়ার সময় সাগরের ঢেউয়ের সাথে সৈকতে মরদেহটি ভেসে আসে। এসময় মরদেহটি পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির শরীরের ট্যটু আঁকা রয়েছে এবং দেহাবয়ব ক্ষুদ্র নৃ-গোষ্টির সম্প্রদায়ের মত। দেহের বিভিন্ন অংশের চামড়া উঠে যাওয়ার পাশাপাশি ফুলে-ফেঁপে গেছে। এতে ধারণা করা হচ্ছে, অন্তত ২/৩ দিন আগে তার মৃত্যু হয়েছে।

ওসি বলেন, স্থানীয়রা ধারণা করছেন, এটি মিয়ানমারে আভ্যন্তরীণ সংঘাতে নিহত কোন ব্যক্তির লাশ হতে পারে। লাশটি উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান মুহাম্মদ ওসমান গনি।

অপরদিকে রোববার দুপুরে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ায় নাফ নদীতে ভাসমান অবস্থায় আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান টেকনাফ নৌ-পুলিশের পরিদর্শক তপন কুমার বিশ্বাস।

তপন বলেন, দুপুরে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নৌ-পুলিশের এ পরিদর্শক বলেন, মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশের চামড়া উঠে যাওয়ার পাশাপাশি পঁচন ধরেছে। এতে ধারণা করা হচ্ছে, অন্তত কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে।

বিকেলে নিহতের লাশ টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তপন বিশ্বাস।

Tags: কক্সবাজারটেকনাফলাশ উদ্ধার
Previous Post

রাতে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

Next Post

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়

Next Post
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি সহ অন্যান্য নেতারা একসঙ্গে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়

ভারতীয় ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কাছে এমন হারের কারণ জানালেন বাবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT