চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহরণের ৯দিন পর খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
1:47 অপরাহ্ন 13, জুন 2026
in - সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
জনগণ নদীর পাশে মৃতদেহের দিকে তাকাচ্ছে, অপহরণের ৯ দিন পর উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অপহরণের ৯দিন পর চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের অর্জুন খাল থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) সকালে মরদেহটি শনাক্ত হওয়ার পর লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবক রাফিন (২২) জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নের চিলাভালকি গ্রামের সৌদি প্রবাসী আক্তার হোসেনের ছেলে।

নিহত রাফিনের দাদী আমেনা খাতুন জানান, গত ৫ জুন শুক্রবার সকালে রাফিন নিজের ব্যাটারিচালিত রিক্সাভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ওই দিন সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা রাফিনের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে যোগাযোগের চেষ্টা করলে রাফিনের ফোনটি বন্ধ পান। এরপর রাত ৮টার দিকে একটি মোবাইল থেকে তার মোবাইল ফোনে একটি কল আসে। কলদাতা দাবী করেন, রাফিনকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত ফেরত পেতে হলে ১২ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।

এ ঘটনার পর আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ দেয়া হয়। স্বজনদের দাবী, অপহরণকারীদের সঙ্গে যোগাযোগের সময় তারা রাফিনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তারা তার সঙ্গে কথা বলার সুযোগ দেননি। বরং ফোনের অপর প্রান্ত থেকে তাকে মারধরের শব্দ শোনানো হয়েছে।

চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর ক্যাম্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করেছে।

কুতুবপুর পুলিশ ক্যাম্পের এএসআই শাহাজুল ইসলাম জানান, শুক্রবার (১২ জুন) দিনগত গভীর রাতে মরদেহের সন্ধান পাওয়া যায়। তবে রাত গভীর হওয়ায় তখন লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

শনিবার (১৩ জুন) সকালে লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন করার পর দুপুরে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

Tags: অপহরণচুয়াডাঙ্গামরদেহ উদ্ধার
Previous Post

যুক্তরাষ্ট্রের ম্যাচে গ্যালারিতে তারার হাট, কে ছিলেন না মাঠে

Next Post

এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় গ্যাসের চাপ কম থাকবে

Next Post
জ্বলন্ত গ্যাসের চুলা, নীল আগুনের শিখা, রান্নার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় গ্যাসের চাপ কম থাকবে

নিহত পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT