চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:29 অপরাহ্ন 09, জুলাই 2026
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে বাস-মোটরসাইকেল সংঘর্ষের ছবি, নিহত ১. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: চ্যানেল আই

কক্সবাজারে টেকনাফের শাহপরীর দ্বীপ, সেন্টমার্টিন ও রাজারছড়া সৈকত থেকে দুইদিনে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত তিন নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহগুলো পঁচে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বিকৃত হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে টেকনাফ সদরের রাজারছড়া সৈকতে এক অজ্ঞাত নারীর মরদেহ ভেসে ওঠে।

এ ব্যাপারে টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম জানান, মরদেহটি কঙ্কাল হয়ে যাওয়ায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো সম্ভব হয়নি। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ পৌরসভার মাধ্যমে মরদেহটি দাফন করা হয়।

এর আগে বুধবার (৮ জুলাই) সকালে শাহপরীর দ্বীপের গোলারচর সৈকত থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্জীব।

তিনি জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতদন্ত শেষে লাশটি সেখানে রয়েছে। পোশাক দেখে মরদেহটি কোনো রোহিঙ্গা নারীর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে একই দিন দুপুরে সেন্টমার্টিনের পশ্চিম সৈকত থেকে জোয়ারের পানিতে ভেসে আসা অপর একটি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম।

তিনি জানান, অন্তত সপ্তাহের বেশী সময় ধরে সাগরের পানিতে ভাসতে থাকায় অজ্ঞাত নারীর মরদেহটি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। মৃতদেহটি মাথা বিচ্ছিন্ন ছিল। ফলে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ওসমান গনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে মরদেহটি নৌপথে টেকনাফ বা কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। তাই আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ধর্মীয় রীতি অনুসরণ করে স্থানীয় কবরস্থানে মরদেহটি দাফন করা হয়।

গত কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া ও উত্তাল বঙ্গোপসাগরের কারণে টানা আট দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে সমুদ্রে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা ধারণা করছেন, সমুদ্রপথে মালয়েশিয়াগামী কোনো ট্রলারডুবি অথবা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনায় মৃত্যু হওয়ার পর এসব মরদেহ সাগরে ভেসে আসতে পারে।

Tags: কক্সবাজারমৃতদেহ উদ্ধার
Previous Post

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

Next Post

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

Next Post
ফ্রান্স ও মরক্কো ফুটবল দলের খেলোয়াড়রা একসঙ্গে ছবি তুলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

পাহাড়ধসের কারণে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT