জনপ্রতি হজের খরচ ৩৮ হাজার ৫১১ টাকা বাড়িয়ে আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। খাবার, সার্ভিস চার্জ আর ডলারের দাম বৃদ্ধিতে হজের খরচ বাড়লো বলে জানান ধর্মমন্ত্রী। সবচেয়ে কম খরচের প্যাকেজটি বাদ দিয়ে সরকারিভাবে দু’টি ও বেসরকারিভাবে একটি প্যাকেজ করা হয়েছে।









