চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি হজযাত্রীদের হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
10:02 অপরাহ্ন 02, এপ্রিল 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
হজ যাত্রীরা বিমান থেকে নামছে, বাংলাদেশি মুসল্লিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি : সংগৃহীত

২০২৬ সালের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের বহনে আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। হজ ব্যবস্থাপনা তদারকিতে বর্তমানে সৌদি আরবে অবস্থান করা ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বিষয়টি জানিয়েছেন।

সৌদি আরবে অবস্থানকালে বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি সৌদি হজ ও ওমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়া-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ হজ কনফারেন্সে অংশ নেন। পরে দেশ রূপান্তরকে তিনি জানান, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের হজযাত্রীদের বরণে প্রস্তুত রয়েছে সৌদি সরকার।

ছবি: সংগৃহীত

ধর্মমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম হজ মৌসুম। ব্যবস্থাপনায় কোনো ধরনের ত্রুটি বা গাফিলতি বরদাস্ত করা হবে না। তিনি সতর্ক করে বলেন, এ বছর হজের সময় মক্কা ও মদিনা অঞ্চলে তীব্র গরম পড়ার পূর্বাভাস রয়েছে, তাই হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে যাত্রার আগেই হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, সৌদি আরবের আবহাওয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় নির্দেশনা দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বলা হয়েছে। এ কাজে বাংলাদেশ হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন (হাব) ও ট্রাভেল এজেন্সিগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, হজযাত্রীদের সার্বিক সেবায় হজ কর্মী নিয়োগ, আবাসনে সার্বক্ষণিক এসি ও লিফট সুবিধা নিশ্চিত করা, মক্কা-মদিনায় নির্বিঘ্ন পরিবহন ব্যবস্থা এবং মিনায় খাবার বিতরণে স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নির্দেশনা পেয়েছেন ধর্মসচিব আলাউদ্দিন আল আজাদ, রিয়াদ বাংলাদেশ দূতাবাস এর রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এর কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, মক্কায় বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর হজ্জ, হজ অনু বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন ধর্মমন্ত্রী।

Tags: ধর্মমন্ত্রীশাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসৌদি হজহজ ফ্লাইটহজ মৌসুমহজযাত্রী
Previous Post

মোস্তাফিজকে বাদ দেয়া প্রসঙ্গে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

Next Post

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর দুই বিশেষ সহকারী নিয়োগ

Next Post
ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর দুই বিশেষ সহকারী নিয়োগ

ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে ইরানের মনোভাব বিষয়ে মার্কিন গোয়েন্দাদের যে তথ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT