চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামীকাল পবিত্র হজ

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
12:19 অপরাহ্ন 26, জুন 2023
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
মুসল্লিরা পবিত্র হজের জন্য প্রস্তুত, সমাবেশে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ধ্বনিতে মিনায় সমবেত হয়েছেন বাংলাদেশসহ বিশ্বের ১৬০টি দেশের ২৬ লাখেরও অধিক ধর্মপ্রাণ মুসলমান। সাদা কাপড়ে শরীর ঢেকে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যাত্রা করা হজ যাত্রীরা আজ সোমবার (২৬ জুন) সারাদিন মিনায় অবস্থান করবেন। মক্কা থেকে ৯ কিলোমিটার দূরে মিনা এখন পরিণত হয়েছে তাঁবুর শহরে।

রোববার (২৫ জুন) মক্কার মসজিদুল হারামে এশার নামাজ আদায় করে মুসল্লিরা রওয়ানা হন মিনার উদ্দেশ্যে। ২৪ হাজার বাস মিনিবাসে করে হাজীদের নেয়া হয়েছে পর্বত বেষ্টিত মিনায়।

হজ যাত্রীরা নিজ নিজ তাবুতে আজ এবাদত বন্দেগির মাধ্যমে পার করবেন। মঙ্গলবার (২৭ জুন) ফজরের নামাজ আদায় করে রওনা হবেন আরাফার উদ্দেশে। আরাফা ময়দানে অবস্থান করা হচ্ছে হজ্জ। এ বছর ৩২ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী হজ যাত্রীদের সেবা দিচ্ছেন। হজ যাত্রীদের নিরাপত্তায় নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

মিনা আরাফা ও মুদ্দালিফার মত স্থানগুলোতে একটি সমন্বিত পরিবহন ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে আরাফার ময়দান ত্যাগ করে হজ যাত্রীরা যাত্রা করবেন মুজদালিফার উদ্দেশে। সেখানে পৌঁছে মাগরিব ও এশারের নামাজ কসরের সাথে আদায় করবেন।

মুজদালিফা থেকেই শয়তানকে নিক্ষেপের জন্য ৪৯টি কংকর সংগ্রহ করবেন। মুজদালিফায় সারারাত অবস্থানের পর বুধবার ফজরের নামাজ পড়ে হজযাত্রীগণ রওনা দিবেন মিনার উদ্দেশে। প্রথম দিন মিনায় পৌঁছে বড় শয়তানকে সাতটি কঙ্কর নিক্ষেপ, মাথা মুণ্ডন ও কুরবানী দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করে মেতে উঠবেন ঈদের আনন্দে।

এই পর্যন্ত কোন বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। গতকাল পর্যন্ত হজ পালন করতে এসে ২৭ বাংলাদেশি হজ যাত্রী বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

Tags: পবিত্র হজসৌদি আরব
Previous Post

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

Next Post

বিরতিহীন সেঞ্চুরির দ্বারপ্রান্তে লায়ন, আর ৫ হলেই ‘৫০০’

Next Post
ক্রিকেটাররা উদযাপন করছেন, একজন ব্যক্তি হাত দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরতিহীন সেঞ্চুরির দ্বারপ্রান্তে লায়ন, আর ৫ হলেই ‘৫০০’

যশোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT