চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজের আনুষ্ঠানিকতা শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:57 পূর্বাহ্ন 04, জুন 2025
in - টপ লিড নিউজ, ধর্ম ও জীবন
A A
বিশাল সংখ্যক মুসল্লি হজের আনুষ্ঠানিকতা শুরু করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ বুধবার (৪ জুন) থেকে । পরদিন ৫ জুন পালিত হবে ইয়াওমে আরাফা বা আরাফা দিবস। জিলহজ মাসের চাঁদ দেখার পর ৪ জুন থেকে হজের আনুষ্ঠানিকতার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সর্বোচ্চ আদালত। এ উপলক্ষ্যে নিরাপত্তা ব্যাবস্থা ব্যপক জোরদার করেছে সৌদি আরব সরকার।

নিয়ম অনুযায়ী, মঙ্গলবার (৩ জুন) ৭ জিলহজ সন্ধ্যার পর থেকেই মক্কার পবিত্র মসজিদুল হারাম বা নিজ আবাসন থেকে হজের নিয়ত করে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনার উদ্দেশে রওনা করেন হজযাত্রীরা।

হজ পালনকারীদের জন্য ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছানো সুন্নত। মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রাতযাপন করাও সুন্নত।

বুধবার ইহরাম বেঁধে সারা দিন মিনায় অবস্থান করবেন হাজিরা। পরদিন বৃহস্পতিবার (৫ জুন) হজের মূল কার্যক্রম হিসেবে হাজিরা আরাফায় অবস্থান করবেন।

হজের অংশ হিসেবে হাজিরা ৮ থেকে ১২ জিলহজ মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করবেন। এরপর সাঈ, তাওয়াফ ও দমে শোকর আদায়ের মাধ্যমে পাঁচ দিনব্যাপী হজের কার্যক্রম শেষ হবে।

হজ পালনের উদ্দেশে এরইমধ্যে প্রায় ১৫ লাখ মানুষ পাড়ি দিয়েছেন সৌদিতে। বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তায় এবার বিশেষ সতর্ক থাকছে দেশটির প্রশাসন। অবৈধ প্রবেশকারীদের ঠেকাতে মক্কার প্রবেশপথগুলোতে রাখা হয়েছে বিশেষ কড়াকড়ি। আইন অমান্যকারীদের জন্য রাখা হয়েছে জরামানাসহ বেশকিছু শাস্তির বিধান। সর্বক্ষণ নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন ও এ.আই প্রযুক্তি।

হজ পালনকারী মুসল্লীদের ২৪ ঘণ্টা নিরাপত্তা দিতে বিশেষ দল মোতায়েন করেছে সৌদির সরকার। এছাড়াও বৃদ্ধি করা হয়েছে স্বাস্থ্য ও জরুরি সেবার পরিধি। হাসপাতালে অতিরিক্ত আরও ৬০ শতাংশ আসন বৃদ্ধি করেছে সৌদি প্রশাসন।

এদিকে হজ চলাকালীন যোগাযোগব্যবস্থা উন্নত করতে মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে ৪জি ও ৫জি নেটওয়ার্ক কভারেজ ৯৯ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ১০ হাজার ৫০০ ওয়াইফাই পয়েন্ট।

Tags: হজ
Previous Post

শাকিব-নিশোর মনোমালিন্যের অবসান!

Next Post

সাতরাস্তায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

Next Post
সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন ও বাঁকানো রাস্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতরাস্তায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বাংলাদেশি যুবকের ছবি কানাডায়, ফুলের গাছের পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় বাংলাদেশি যুবকের মৃতদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT