চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজী সেলিম ৫ দিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নেতা হাজী সেলিমের রিমান্ডের সময় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাকে রিমান্ড আদেশ দেওয়া হয়। শুনানীর সময় কাঠগড়ায় অঝোরে কাঁদতে দেখা যায় তাকে। 

সোমবার (২ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত এই আদেশ দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আক্কাস মিয়া আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ডের আদেশ দেন। হাজী সেলিমের পক্ষে আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

রাষ্ট্রপক্ষের রিমান্ড আবেদনে বলা হয়: বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৮ জুলাই সন্ধ্যা ৬টায় লালবাগ থানার আজিমপুর সরকারি আবাসিক এলাকায় ২০ তলা ভবনের সাত নম্বর বিল্ডিংয়ের পাশে রাস্তার ওপরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে দেশীয় অস্ত্রশস্ত্রসহ শত শত সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, রাবার বুলেট ও গুলি বর্ষণ করা হয়। ঘটনাস্থলে ইফতি, জুবায়ের, তানভীর, ইসমাইলসহ অনেক নিরস্ত্র ছাত্র-জনতা আহত হয়। তাদের মধ্যে বাদীর ছেলে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

আরও বলা হয়, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মামলার ঘটনার সত্যতা স্বীকার করলেও কৌশলে বিভিন্ন তথ্য গোপন করাসহ এড়িয়ে যাচ্ছেন। আসামিকে ঘটনার বিষয়ে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এমতাবস্থায় মামলাটি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে মামলার মূল রহস্য উদঘাটন, অপরাপর পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহের জন্য ১০ দিনের পুলিশি রিমান্ডের একান্ত প্রয়োজন।

এর আগে, ১ সেপ্টেম্বর রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে আটক করা হয়।

পুরান ঢাকার লালবাগ ও চকবাজার এলাকা নিয়ে গঠিত ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম দীর্ঘ দিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ১৯৯৬ সালে। তৎকালীন ঢাকা–৮ আসন থেকে ৩ বারের সংসদ সদস্য ছিলেন তিনি।

চলতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান তার ছেলে সোলায়মান সেলিম। তিনিও সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে ২০০৭ সালে হাজী সেলিম ও তার স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা হয়। সে মামলায় ১৩ বছরের কারাদণ্ড হয় তার। ২০২২ সালে ওই মামলায় কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। তবে সাজা কমিয়ে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিছুদিন কারাভোগের পর ২০২৩ সালে উচ্চ আদালত তাকে জামিন দেন।

Tags: হাজী মোহাম্মদ সেলিমহাজী সেলিম
Previous Post

জিততে ১৪৩ রানের অপেক্ষা নিয়ে চতুর্থ দিন শেষ বাংলাদেশের

Next Post

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেলো ‘গণঅধিকার পরিষদ’

Next Post
নিবন্ধন পত্র গ্রহণের সময় গণঅধিকার পরিষদের নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেলো ‘গণঅধিকার পরিষদ’

ক্রীড়া সাংবাদিকদের বস্তুনিষ্ঠতার গুরুত্ব নিয়ে বক্তৃতা দিচ্ছেন একজন বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রীড়া সাংবাদিকদের ‘বস্তুনিষ্ঠতার’ কথা বললেন ক্রীড়া উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT