চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে হাজার কণ্ঠে বর্ষবরণ

রবীন্দ্র সরোবরে চ্যানেল আই এবং সুরের ধারার আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:55 পূর্বাহ্ন 14, এপ্রিল 2026
in - সেমি লিড, বিনোদন
A A

পুরনো দিনের আবর্জনা মুছে ফেলে শুরু হলো আরেকটি নতুন বছর। ১৪৩৩ কে স্বাগত জানিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এবারও আয়োজিত হলো হাজার কণ্ঠে বর্ষবরণ। চ্যানেল আই এবং সুরের ধারার এই আয়োজনে এবার নেতৃত্ব দিলেন খ্যাতিমান রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

বর্ষবরণের প্রথম ভোর, ধানমন্ডির লেকের পানিতে তখনো সূর্য উঁকি দেয়নি। তার আগেই কানায় কানায় ভরে গেছে পুরো সরোবর! ভোরের আলো ফুটতেই মানুষের উপস্থিতিই জানিয়ে দেয় বাঙালি কতটা সংস্কৃতিপ্রেমী।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের সাথে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং তার সংগঠন সুরের ধারার এই আয়োজনে শুভেচ্ছা বক্তব্য দেন চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম।

এরপর ভোরের আলো ফোটার সাথে সাথে রবীন্দ্র সরোবর সুরের দোলায় দুলতে থাকে। ওঠো ওঠো ওঠোরে… গানের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর একে একে সংগীত পরিবেশন করেন হাজারও শিল্পীর সাথে রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়াও গান করেন রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায়, স্বাতী সরকার প্রমুখ।

শিল্পী কোনাল পরিবেশন করেন বাউল শাহ আবদুল করিম-এর গান, চমৎকার আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে, বৈশাখকে স্বাগত জানিয়ে।

সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৫টা ৩০ মিনিট থেকে একই স্থানে অনুষ্ঠিত হয় চৈত্র সংক্রান্তির বিশেষ আয়োজন। এতে গান পরিবেশন করেন বুলবুল ইসলাম, চন্দনা মজুমদার, বিজন চন্দ্র মিস্ত্রী, প্রিয়াংকা গোপ ও স্বাতী সরকার। আবৃত্তিতে অংশ নেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া। নৃত্য পরিবেশনায় ছিলেন ওয়ার্দা রিহাব ও প্রেমা। উপস্থাপনা করেন অপু মাহফুজ ও সামান্তা ইসলাম।

Tags: গানপহেলা বৈশাখবর্ষবরণলিড বিনোদনসংগীত
Previous Post

নববর্ষে রাজধানীর নিরাপত্তায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

Next Post

‘দুই অবরোধের’ মাঝে বৈশ্বিক অর্থনীতি

Next Post

‘দুই অবরোধের’ মাঝে বৈশ্বিক অর্থনীতি

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করেছে চীনের জাহাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT