চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনের পক্ষে বলায় জিজি হাদিদকে সপরিবারে হত্যার হুমকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 অপরাহ্ন 20, অক্টোবর 2023
in বিনোদন
A A
প্রেস কনফারেন্সে অংশগ্রহণকারী ব্যক্তিরা, বিভিন্ন বয়সের ও পেশার মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের সমর্থনে পোস্ট দেওয়ায় মার্কিন সুপারমডেল জিজি হাদিদ সপরিবারে হত্যার হুমকি পেয়েছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বেশকিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছে।

ইমেইল, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ফোনকলেও জিজি হাদিদ ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ। বাধ্য হয়ে তারা প্রত্যেকেই ফোন নম্বরও পরিবর্তন করেছেন।

মার্কিন ট্যাবলয়েড টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, জিজি হাদিদ ছাড়াও তার বোন বেলা হাদিদ, ভাই আনোয়ার হাদিদ, এবংমা-বাবা ইয়োলান্ডা ও মোহাম্মদ হাদিদ হত্যার হুমকি পেয়েছেন। এজন্য তাদের ফোন নম্বর পরিবর্তন করা হয়েছে। এ বিষয়ে হাদিদ পরিবারের পক্ষ থেকে এফবিআই এর সঙ্গে যোগাযোগ করার কথাও ভাবা হচ্ছে বলে জানা গেছে।

মার্কিন সুপারমডেল জিজি হাদিদের বাবা মোহাম্মদ হাদিদ একজন ফিলিস্তিনি। ইনস্টাগ্রামে জিজি গত ১১ অক্টোবর ফিলিস্তিনের মানুষের জন্য সহানুভূতি প্রকাশ করে পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ‘ফিলিস্তিনিদের সংগ্রাম এবং দখলদারিত্বে থাকা হৃদয়বিদারক জীবনের জন্য জানাই গভীর সহানুভূতি।’ তিনি সাথে জুড়ে দেন, ‘এই অযৌক্তিক ট্র্যাজেডির কারণে ক্ষতিগ্রস্ত এবং প্রতিদিন যেই নির্দোষ জীবনগুলো এই সংঘাত কেড়ে নেয়-যাদের বেশিরভাগই শিশু, তাদের কথা ভাবছি।’

৩০ বছর বয়সী এই মডেল ফিলিস্তিনি বংশোদ্ভূত হলেও ইসরায়েলের কোনো ক্ষতি চান না বলে জানান সেই পোস্টে। লিখেন, ‘আমার ইহুদি বন্ধুদের জানাতে চাই, ফিলিস্তিনিদের নিয়ে আশা এবং স্বপ্ন দেখলেও আমি ইহুদিদের কোনো ক্ষতি হোক তা চাই না।’

৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আকাশ ও স্থলপথে আক্রমণ করে ইসরায়েলিদের ওপর। এতে কয়েক শ মানুষ নিহত হন। এ ঘটনায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। দুই পক্ষের লড়াইয়ে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। সবশেষ গাজার একটি হাসাপাতালে হামলায় শিশু ও নারীসহ ৫ শতাধিক মানুষের প্রাণ গেছে। –টিএমজি

Tags: ইমেইলইসরায়েলজিজি হাদিদফিলিস্তিনমডেললিড বিনোদনসামাজিক
Previous Post

টাকা আত্নসাতের অভিযোগ আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে

Next Post

সাকিব খেললে ব্যাটিং অর্ডার ‘অন্যরকম’ হতো

Next Post
সাকিব আল হাসান ব্যাটিং প্রস্তুত, বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব খেললে ব্যাটিং অর্ডার ‘অন্যরকম’ হতো

তিনজন ব্যক্তি কুমিরের সাথে নদীতে বসে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগেরহাটের খান জাহান আলীর মাজারে কুমিরের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT