চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাদি হারিয়ে যাবে না, যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 20, ডিসেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টার ভাষণ, হাদি হারিয়ে যাবে না, যুগ যুগ ধরে থাকবে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘হাদি, তুমি হারিয়ে যাবে না। কোনদিন তোমাকে কেউ ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে। তোমার ‘বল বীর- চির উন্নত মম শির’ মন্ত্র নিয়ে আমরা এগিয়ে যাবো।’’

শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, প্রিয় ওসমান হাদি তোমাকে বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতর আছো। বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশিদের বুকের মধ্যে থাকবে, কেউ সরাতে পারবে না।

তিনি বলেন, তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি- তুমি যা বলে গেছো, তা যেন আমরা পূরণ করতে পারি; সে ওয়াদা করার জন্য আমরা এখানে এসেছি।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা তোমার যে মানবপ্রেম, মানুষের সঙ্গে ওঠাবসা ও দৃষ্টিভঙ্গি- সবাই সেটা প্রশংসা করছে। আমরা সেটা গ্রহণ করছি- যেন সেটা সব সময় জাগ্রত থাকে।

বক্তব্যে তিনি আরও বলেন, তুমি আমাদের এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো- সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না। এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজতে থাকবে।

তিনি বলেন, তোমার মন্ত্র ছিল- ‘বল বীর চির উন্নত মম শির’। আমাদের শির কখনও নত হবে না।

ড. ইউনূস বলেন, তুমি যে মন্ত্র দিয়ে গেছো- আমাদের সব কাজে সেটি আমরা প্রমাণ করবো। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো। কারও কাছে মাথা নত করবো না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রিয় হাদি তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে। সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয়, তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছো আমাদের।

তিনি বলেন, কিভাবে নির্বাচনের প্রচার-প্রচারণা চালাতে হয়, মানুষের কাছে যেতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়- সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি।

তিনি আরও বলেন, আমরা তোমার দেওয়া এ শিক্ষা চালু করতে চাই। আমাদের রাজনীতিতে নিয়ে আসতে চাই।

বক্তব্যের শেষাংশে প্রধান উপদেষ্টা বলেন, হাদি তুমি হারিয়ে যাবে না। কোনদিন তোমাকে কেউ ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে।

তিনি বলেন, তোমার ‘বীর চির উন্নত মম শির’ মন্ত্র নিয়ে আমরা এগিয়ে যাবো। আল্লাহর কাছে তোমাকে আমরা আজ আমানত রেখে গেলাম।

সবশেষে তিনি বলেন, ‘‘আল্লাহর কাছে তোমাকে আমরা আজ আমানত রেখে গেলাম। আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকবো।’’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Tags: ইনকিলাব মঞ্চএভারকেয়ার হাসপাতালএয়ার অ্যাম্বুলেন্সগণভোটগুলিবিদ্ধজাতীয় সংসদ ভবনজানাজাঢাকা মেডিকেল কলেজ হাসপাতালত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনদক্ষিণ প্লাজাপুরানা পল্টনমুহাম্মদ ইউনূসমৃত্যু সংবাদরাজনৈতিক সহিংসতাশরিফ ওসমান হাদি
Previous Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরিফ ওসমান হাদির দাফনের প্রস্তুতি সম্পন্ন

Next Post

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা গ্রেফতার

Next Post
পুলিশ সদস্য ও সাংবাদিকরা দিনাজপুরে গ্রেফতার আলতাফুজ্জামান মিতার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা গ্রেফতার

জনসমাগমের মধ্যে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হলেন ওসমান হাদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT