চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে ওপেনএআই এজেন্টের ‘হ্যাকিং’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 পূর্বাহ্ন 24, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার একটি সরকারি ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার একটি সরকারি পোর্টালে এআই এজেন্টটির অনুপ্রবেশের ঘটনাটি বিশ্বের প্রথম দিককার প্রকাশ্যে জানানো এআই-চালিত সরকারি ওয়েবসাইট হ্যাকের ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আলবানিজ এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। তবে কীভাবে এআই এজেন্টটি সরকারি পোর্টালে প্রবেশ করেছিল এবং এতে কী ধরনের ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ঘটনাটি এমন সময়ে সামনে এলো, যখন কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই ব্যবহারের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে কার্যকর নিয়ন্ত্রণ ও নীতিমালা তৈরির আহ্বান জানিয়ে আসছে।

বিশেষজ্ঞদের মধ্যে আশঙ্কা রয়েছে, এআই প্রযুক্তির সক্ষমতা দ্রুত বাড়তে থাকায় এর অপব্যবহার ও সাইবার নিরাপত্তা ঝুঁকিও বাড়তে পারে। সরকারি ওয়েবসাইটে এআই-চালিত অনুপ্রবেশের ঘটনা সেই উদ্বেগকে আরও সামনে নিয়ে এসেছে।

Tags: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দনঅস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটঅ্যান্থনি আলবানিজহ্যাকিং
Previous Post

ট্রাম্প-ইনফান্তিনো সম্পর্ক তদন্তের মুখে, সাড়া দিচ্ছে না ফিফা

Next Post

এআই এজেন্টের সরকারি ওয়েবসাইট হ্যাক ‘বিশ্বজুড়ে সতর্কবার্তা’

Next Post
ছবি: সংগৃহীত

এআই এজেন্টের সরকারি ওয়েবসাইট হ্যাক ‘বিশ্বজুড়ে সতর্কবার্তা’

ছবি: সংগৃহীত

স্লিপার বাসে ভয়াবহ আগুনে ৯ যাত্রীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT