চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড আটবার সেমিতে ম্যানসিটি, হালান্ডের মৌসুম ‘যথেষ্ট ভালো ছিল না’

এফএ কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 05, এপ্রিল 2026
in ফুটবল, স্পোর্টস
A A

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে বড় ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ৪-০ গোলের বড়  জয়ে এফএ কাপে রেকর্ড আটবার সেমিফাইনালে উঠেছে দলটি। এ ম্যাচে হ্যাটট্রিক করেছেন সিটির গোলমেশিন খ্যাত নরওয়ে তারকা আর্লিং হালান্ড। তবে এ মৌসুমে তার অনেক বেশি উত্থান-পতন ছিল বলে মনে করছেন তিনি।

২০২৪ সালের আগস্টের পর প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেয়েছেন এ তারকা স্ট্রাইকার। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও সর্বোচ্চ গোলদাতার জায়গায় নাম রয়েছে হালান্ডের। এ বছর গোল করতেও বেশ ভুগেছেন তিনি।

হ্যাটট্রিকের পর হালান্ড সংবাদমাধ্যমে বলেছেন, ‘এ বছর এমন উত্থান-পতন ছিল যা মোটেও সুখকর নয়। আপাতত আমাদের জন্য সপ্তাহটা বেশ দীর্ঘ, কারণ আমরা চ্যাম্পিয়ন্স লিগে নেই, যা মোটেই ভালো নয়। কিন্তু আমাদের চেলসির মুখোমুখি হতে হবে, যা আরেকটি ভিন্ন ম্যাচ।’

পেপ গার্দিওলার লালকার্ডে ডাগআউটে থাকা সহকারী পেপ লিন্ডার্স হালান্ডের গোলে মুগ্ধ। তিনি বলেন, ‘আমি অনেক ভালো স্ট্রাইকারের সাথে কাজ করেছি, যারা অনেক গোল করেছে। হালান্ডের দ্বিতীয় গোলটা ছিল অবিশ্বাস্য। যেভাবে সে আক্রমণ করেছিল, যেভাবে সে বলটা পাঠিয়েছিল। পুরনো ধাঁচের স্ট্রাইকারদের এই গোলগুলো আমার খুব পছন্দের।’

‘আমরা হালান্ডের থেকে যা আশা করছি তা অবিশ্বাস্য। বক্সে চাপ সৃষ্টি করা, দৌড়ানো এবং বল দখলে রাখা- এমন অনেক কিছুই আমরা চাই এবং প্রতি তিন দিনে তা তাকে করে দেখাতে হয়। দীর্ঘ মৌসুমে সবকিছু আপনার পক্ষে যাবে না, কিন্তু সে যে এভাবে ফিরে আসে তা তার চরিত্র ও মানসিকতার পরিচয় দেয়। তার সাথে কাজ করাটা এক অসাধারণ অভিজ্ঞতা।’

Tags: এফএ কাপম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুলহালান্ড
Previous Post

‘মঙ্গল’ বা ‘আনন্দ’ নয় এবার হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

Next Post

র‍্যাব পুনর্গঠন ও সংস্কার বিষয়ে যা জানালেন র‍্যাব ডিজি

Next Post

র‍্যাব পুনর্গঠন ও সংস্কার বিষয়ে যা জানালেন র‍্যাব ডিজি

সারাদেশে হামের টিকাদান কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT