চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ গোল করা হালান্ড ‘আক্রমণের জন্য প্রস্তুত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:35 পূর্বাহ্ন 28, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
প্রতিপক্ষের জালে হালান্ডের পাঁচ গোল, উল্লাসে ভাসছেন খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

চোট কাটিয়ে ফিরে নিজের চেনা রূপটা দেখাতে পারছিলেন না ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। ছন্দে ফেরার অপেক্ষায় ছিলেন ম্যানচেস্টার সিটির তারকা। নিজের জাতটা আবারও নতুন করে চেনালেন এই নরওয়েজিয়ান। এফএ কাপের ম্যাচে ঝড় তুলে একাই করলেন পাঁচ গোল। আসরের পঞ্চম রাউন্ডের ম্যাচে লুটন টাউনের বিপক্ষে ৬-২ গোলের বিশাল জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। ম্যাচ শেষে হালান্ড জানালেন, এমন আরও আক্রমণের জন্য তিনি প্রস্তুত।

কেনিলওয়ার্থ রোড স্টেডিয়ামে মঙ্গলবার রাতে লুটন টাউনের বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ম্যানসিটি। ১৯৭০ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জর্জ বেস্টের ৬ গোলের পর এই প্রথম এফএ কাপে এক ম্যাচে এত সংখ্যক গোল করেলেন হালান্ড।

সিটির হয়ে দেড় মৌসুম খেলে হালান্ডের এটি অষ্টম হ্যাটট্রিক। তবে প্রতিপক্ষের মাঠে এই স্বাদ পেলেন প্রথমবার। ম্যানসিটির জার্সিতে এক ম্যাচে ৫ গোল করলেন দ্বিতীয়বার। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে আরবি লেইপজিগের বিপক্ষেও করেছিলেন ৫ গোল। সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮৩ ম্যাচে ৭৯ গোল করেছেন ২৩ বর্ষী ফুটবলার।

ম্যাচ শেষে  হালান্ড বলেন, ‘আমার সেরাটা ফিরে পাচ্ছি। অবশেষে দারুণ অনুভব করছি এবং সেটি ভিন্ন এক অনুভূতি। আমরা আসছি, স্বরূপে ফিরে আসছি। সামনের সময়টা আমাদের জন্য খুব রোমাঞ্চকর হতে চলেছে। আরও আক্রমণের জন্য আমরা প্রস্তুত।’

গত মৌসুমে ম্যানসিটির অসাধারণ সাফল্য ও অপ্রতিরোধ্য পারফরম্যান্সের মূলে ছিল কেভিন ডি ব্রুইনের সঙ্গে হলান্ডের রসায়ন। এবার হালান্ড যেমন চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন, ডি ব্রুইনেও তেমনি বাইরে ছিলেন লম্বা সময়। লুটন টাউনের বিপক্ষে আবারও দেখা গেল সেই জুটির নৈপুণ্য। হালান্ডের ৫ গোলের মধ্যে চারটিতেই সহায়তা করেছেন ৩২ বর্ষী বেলজিয়ান মিডফিল্ডার।

সতীর্থকে নিয়ে হালান্ডের ভাষ্য, ‘কেভিন ডি ব্রুইনে অসাধারণ। সেটাই করছে, যেটা সে সবচেয়ে ভালো পারে। তার সঙ্গে খেলতে পারাটা সন্তুষ্টির ব্যাপার। আমরা খুব ভালো করেই জানি একজন আরেকজনের কাছ থেকে কী চাই। আমরা একে অপরের দিকে তাকাই এবং খুব ভালোভাবে জুটি জমে ওঠে।’

Tags: এফএ কাপগার্দিওলাডি ব্রুইনেম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
Previous Post

ফেনীর ফুলছড়ি খালে পানি না থাকায় চাষাবাদ ব্যাহত

Next Post

বান্দরবান সীমান্তের ৫ স্কুল খুলছে আজ

Next Post
বান্দরবান সীমান্তের ৫ স্কুলের ভবন, খোলা মাঠ ও গাছের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবান সীমান্তের ৫ স্কুল খুলছে আজ

গুড টাইম তারকা এক ব্যক্তির ছবি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ৩৮-এ চলে গেলেন 'গুড টাইম' তারকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT