চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার ‘বকাঝকা’ উপভোগ করেন হালান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
গার্দিওলার সঙ্গে হালান্ডের কথোপকথন, ফুটবল মাঠে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পেপ গার্দিওলার অধীনে ২০২২-২৩ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড। গুরু-শিষ্যের রসায়নে ট্রেবল জয়ে মৌসুম শেষ করে প্রিমিয়ার লিগের দলটি। যার স্বীকৃতি হিসেবে দুজনেই পেয়েছেন উয়েফা বর্ষসেরার পুরস্কার। ট্রফি হাতে দুর্দান্ত হালান্ড জানালেন, এমন পরফরম্যান্সে গার্দিওলার চিৎকার ও বকাঝকার অবদান রয়েছে। এমনকি এসব উপভোগ করেন নরওয়েজিয়ান তারকা।

বৃহস্পতিবার রাতে ফ্রান্সের মোনাকোতে জমকালো আয়োজনে উয়েফা বর্ষসেরার বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। গত ১৭ আগস্ট বর্ষসেরার দৌড়ে মনোনীত সেরা তিনজনের নাম জানিয়েছিল উয়েফা।

নতুন মৌসুমে বার্নলির বিপক্ষে ম্যাচে বিরতির সময় কোনো একটি বিষয় নিয়ে হালান্ডের সঙ্গে চিৎকার করতে দেখা যায় ৫২ বর্ষী গার্দিওলাকে। সেই প্রসঙ্গে হালান্ড বলেছেন, ‘কখনও কখনও পেপ কিছুটা ভীতিজনক, এটা আমাকে স্বীকার করতে হবে। অনেক ক্ষেত্রে আমার বাবাও ভীতিকর হতে পারে। তবে এই বিষয়গুলো আমি পছন্দ করি।’

‘পেপ আমার সঙ্গে চিৎকার করেন, এর কারণ সে আমার ভেতরে এমনকিছু দেখেন যা হয়ত আমি নিজেও জানি না। তাই এই বিষয়টি আমি অনেকবেশি পছন্দ করি। এসবে আমার কোনো অভিযোগ নেই। তিনি চান সত্যিই আমি একজন ভালো ফুটবলার হয়ে উঠি।’

বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া হালান্ড প্রথম মৌসুমেই ট্রেবল জিতেছেন। প্রিমিয়ার লিগে মৌসুমে সর্বোচ্চ ৩৬ গোলের রেকর্ড করেছেন ২৩ বর্ষী তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের আনন্দে মেতেছিল পেপ গার্দিওলার দল। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে হালান্ড ৫৩ ম্যাচে মৌসুমে করেছিলেন ৫২ গোল।

Tags: ইপিএলগার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
Previous Post

শনিবার এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন

Next Post

গণতন্ত্র উদ্ধার নয়, তারা শুধু ধ্বংস করবে: প্রধানমন্ত্রী

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে তিনজন বক্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্র উদ্ধার নয়, তারা শুধু ধ্বংস করবে: প্রধানমন্ত্রী

রাজীব আশরাফের ছবি, কালো চশমা ও চেক শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজীব আশরাফের জন্য শোকগাথা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT