চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় শিরোপা জেতা হলো না সৌম্য-সোহানদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:27 পূর্বাহ্ন 19, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সোহান ও সৌম্য ব্যাটিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে দাপটের সাথে শুরু করেছিল ফাইনাল নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। কিন্তু জেতা হলো না দ্বিতীয় শিরোপা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল প্রথম ম্যাচে হারানো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ৩২ রানে হেরে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি দলটি।

গায়ানায় শনিবার সকালে প্রোভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক ইমরান তাহির। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৬ রানের পাহাড় সমান সংগ্রহ করে ক্যারিবীয় দলটি। লক্ষ্যে নেমে ২৩ রানে দুই ওপেনার হারিয়ে চাপে পরে রংপুর। এরপর একের পর এক উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১৬৫ রানে থামেন তারা।

১৯৭ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো করতে পারেননি নুরুল হাসান সোহানের দল। ৬ রানে আফগান ব্যাটার ইব্রাহিম জাদরানকে হারায় রংপুর। পরে ২৩ রানে সৌম্য সরকার ও ২৯ রানে কাইল মেয়ার্সকে হারিয়ে ভালই চাপে পরে যায় তারা।

পরবর্তীতে ইফতেখার আহমেদ এবং সাইফ হাসানের ৪৪ বলে ৭৪ রানের জুটিতে আশা জাগে রাইডার্সের। দুই ব্যাটারের ভুল বোঝাপড়ায় ১০২ রানে সাজঘরে ফেরেন সাইফ খান, তিনটি চার ও ছক্কায় ২৬ বলে ৪১ রান করেন সাইফ। ১৪.২ ওভারে ডোয়াইন প্রিটোরিয়াসের এলবিডব্লিউতে ২৯ বলে ৪৬ করে ইফতেখার আহমেদ ফিরে গেলে ম্যাচে হাত ছাড়া হয়ে যায় রংপুরের।

তবে এক প্রান্তে হাল ধরার চেষ্টা করেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১৭ বলে ৩০ রান করে গুডাকেশ মোতির বলে ফিরে যান তিনি। রাইডার্সদের হয়ে ব্যাট হাতে কেউ আর সুবিধা করতে না পারলে এক বল আগেই ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের দলটি।

ওয়ারিয়র্সদের হয়ে প্রিটোরিয়াস তিনটি এবং ইমরান তাহির ও মোতি দুটি করে উইকেট পান।

এর আগে ব্যাটে নেমে শুরুটা দারুণ করে গায়ানা। ২১ রানে এভিন লুইসকে খালেদ আহমেদ সাজঘরে ফেরালেও, জনসন চার্লস এবং রহমানউল্লাহ গুরবাজের ৭০ বলে ১২১ রানের জুটি বিশাল সংগ্রহ এনে দেয় ওয়ারিয়ার্সদের। তবে ১৪২ রানে ৪৮ বলে ৬৭ করে চোট নিয়ে মাঠ ছাড়েন চার্লস। ১১টি চার এবং একটি ছক্কার মারে ৬৭ রান করেন তিনি।

এরপর ছয়টি চার ও চারটি ছক্কায় ৩৮ বলে ৬৬ রান করা গুরবাজকে ফেরান তাবরাইজ শামসি। শেষপর্যন্ত ওয়ারিয়র্সদের ব্যাটিং তাণ্ডবে ১৯৭ রানের লক্ষ্য দেয় বিপিএলের দলটিকে।

রংপুরের হয়ে শিরোপা লড়াইয়ের ম্যাচে সুবিধা করতে পারেননি কোনো বোলার। ইফতেখার, সামসি এবং খালেদ একটি করে উইকেট নেন।

৩৮ বলে ৬৬ রানের ইনিংস খেলা আফগান উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ হন ম্যাচ সেরা। টুর্নামেন্টসেরা হয়েছেন ওয়ারিয়র্সের ইমরান তাহির।

২০২৪ সালে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি দল ক্রিকেট ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে প্রথম আসরের শিরোপার স্বাদ পায় সৌম্য-সোহানদের রংপুর রাইডার্স।

Tags: গ্লোবাল সুপার লিগফাইনালরংপুর রাইডার্সলিড স্পোর্টস
Previous Post

হাসপাতালে ভর্তি রাকেশ রোশন

Next Post

পাচার চক্র: মায়ের গর্ভেই শিশু বিক্রির চাঞ্চল্যকর তথ্য ফাঁস

Next Post
শিশু বিক্রির জন্য গর্ভে থাকা শিশুর ছবি, মানবাধিকার বিষয়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

পাচার চক্র: মায়ের গর্ভেই শিশু বিক্রির চাঞ্চল্যকর তথ্য ফাঁস

বাংলাদেশে কারফিউ শিথিলের সময় সেনা সদস্যরা রাস্তায় অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT