চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারী বৃষ্টিতে তলিয়ে গেল গুরগাঁও, গাড়ি ফেলে পালালেন চালকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 24, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গুরগাঁওয়ে ভারী বর্ষণে জলাবদ্ধতা, গাড়ি পানিতে ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে মাত্র এক ঘণ্টার ভারী বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এতে অফিসগুলোকে কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ দিতে এবং স্কুলগুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (২৪ আগস্ট) মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, দুপুর সাড়ে ১টা পর্যন্ত গুরগাঁওয়ে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বৃষ্টিতে রাজীব চক, ইফকো চক, রেলওয়ে রোড, সেক্টর-৫, ওল্ড দিল্লি রোড, মেহরৌলি রোড ও বাসাই রোডসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টির পানিতে বিভিন্ন সড়ক ডুবে যাওয়ায় অনেক চালক গাড়ি ফেলে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বেশি সময় বৃষ্টি হলেই শহরের নাগরিক অবকাঠামোর দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জলমগ্ন সড়কে যানবাহন আটকে রয়েছে। স্কুল ছুটির পর শিক্ষার্থীদেরও পানির মধ্যে দিয়ে চলাচল করতে দেখা যায়। পানির নিচে থাকা খোলা ম্যানহোলে পড়ে যাওয়ার আশঙ্কায় কেউ কেউ উঁচু বাসস্ট্যান্ডসহ অপেক্ষাকৃত নিরাপদ স্থানে আশ্রয় নেন।

বৃষ্টির কারণে দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়েতেও যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। প্রশস্ত এই সড়কেও হাজারো যানবাহন ধীরগতিতে চলতে বাধ্য হয়।

যাত্রীদের ভাষ্য, সিগনেচার টাওয়ার থেকে হিরো হোন্ডা চক পর্যন্ত স্বাভাবিক সময়ে প্রায় ১৫ মিনিটের পথ সোমবার পাড়ি দিতে অন্তত ৫০ মিনিট সময় লেগেছে।

সাইবার হাবের কাছে গেটওয়ে টাওয়ার মেট্রো স্টেশনের বিপরীত পাশে এক্সপ্রেসওয়ের বড় একটি অংশও পানিতে তলিয়ে যায়। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল আরও ব্যাহত হয়।

চলতি বর্ষা মৌসুমে গুরগাঁওয়ের অন্যতম জলাবদ্ধতাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত শীতলা মাতা রোডও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ পরিস্থিতিতে জেলা প্রশাসনের ওয়ার্ক ফ্রম হোম এবং অনলাইন ক্লাসের পরামর্শ শহরের নাগরিক অবকাঠামো ও বর্ষায় জলাবদ্ধতা মোকাবিলার সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Tags: অনলাইন ক্লাসওয়ার্ক ফ্রম হোমজলাবদ্ধতাজেলা প্রশাসন
Previous Post

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Next Post

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

Next Post
সংবাদ সম্মেলনে বাংলাদেশের একজন নেতা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে'

দুটি পুলিশ অফিসার গাড়ির মধ্যে বসে আছেন, একটি গুলির ক্ষত দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT