চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার যুক্তরাষ্ট্রের ব্যস্ত সড়কে বন্দুক হামলা, নিহত ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 05, জুন 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের ব্যস্ত সড়কে পুলিশ তদন্তে ব্যস্ত, বন্দুক হামলার স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের একটি ব্যস্ত রাস্তায় ভিড়ের মধ্যে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় পুলিশ ইন্সপেক্টর ডি.এফ. পেস এএফপিকে জানান, শনিবার রাতের এ বন্দুক হামলায় দুজন পুরুষ এবং একজন মহিলা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের অনেকেই শুটারকে ভিড়ের মধ্যে গুলি করতে দেখেছেন।

তিনি বলেন, সপ্তাহ শেষে সাউথ স্ট্রিটে শত শত মানুষ অবসর উপভোগ করছিল। তখনই গুলি শুরু হয়েছিল।

তিনি আরও বলেন, একজন অফিসার বন্দুকধারীদের একজনকে লক্ষ্য করে গুলি চালালে সে তার বন্দুক ফেলে পালিয়ে যায়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনাস্থল থেকে দুটি আধা-স্বয়ংক্রিয় হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে।

গত মাসে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়। হামলার পরে হামলাকারীও পুলিশের গুলিতে মারা যায়।

এ মাসেও আরেকটি রাজ্যে গির্জার পার্কিংয়ে দুই নারীকে হত্যা পর বন্দুকধারী আত্মহত্যা করে।

গান ভায়োলেন্স আর্কাইভ অনুসারে এই বছর দেশটিতে এ পর্যন্ত অন্তত ২৩৯টি বন্দুক হামলা চালানো হয়েছে।

Tags: বন্দুক হামলাযুক্তরাষ্ট্র
Previous Post

রুটের শতকে ৯ টেস্ট পর ইংল্যান্ডের জয়ে ফেরা

Next Post

সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

Next Post
বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবের প্রথম ফ্লাইটের আগমন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

প্রধান অতিথি ও অতিথিরা ফুলের তোড়া গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ডে দুর্ঘটনা নাকি নাশকতা, খতিয়ে দেখা হবে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT