চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:22 পূর্বাহ্ন 20, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
দগ্ধ ব্যক্তিকে উদ্ধার করতে firefighters কাজ করছে গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর গুলশান-২ নম্বরে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনে ১ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। ১৯টি ইউনিটের দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সাততলা থেকে লাফিয়ে পড়ে মারা যাওয়া যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের নাম আনোয়ার হোসেন (৩০)। তার গ্রামের বাড়ি ভোলার দৌলতখানের দিদারুল্লা গ্রামে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশান ২ এর ১০৪ নম্বর রোডের ১২ তলা একটি ভবনে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ভবনে। আতঙ্কিত বাসিন্দাদের মধ্যে লাফিয়ে পড়ে ১ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হন। প্রতক্ষ্যদর্শীরা জানান আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।

গতকাল সন্ধ্যা ৭টায় আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ১১৪ জন ফায়ার ফাইটারের পাশাপাশি উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহীনি, বিমানবাহিনী, নৌবাহিনী ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। শিশুসহ একে একে জীবিত উদ্ধার করা হয় ২২ জনকে।

বহুতল ভবনটিতে অগ্নিনির্বাপন ব্যবস্থা ও জরুরী বর্হিগমন ঠিক ছিলো কিনা সে বিষয়ে তদন্তের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগ। তবে ভবনটিতে অগ্নি নির্বাপান ব্যাবস্থার ঘাটতি ছিলো এমন অভিযোগের কোনসদুত্তর দেয়নি সরকারের সুরক্ষা সেবা বিভাগ।

আগুনের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

Tags: অগ্নিকাণ্ডগুলশানগুলশানের আগুনঢাকাফায়ার সার্ভিসরাজধানী
Previous Post

সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন

Next Post

তুরস্কের ভূমিকম্পে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা

Next Post
তুরস্কের ভূমিকম্পে ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের ভূমিকম্পে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা

যুক্তরাষ্ট্রের মুখ্য কূটনীতিক রাশিয়া ও চীনের বিষয়ে সতর্কতা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়াকে অস্ত্র সরবরাহে চীনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT