চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলমোহর, যেন এক রহস্যময় পারিবারিক মঞ্চ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 09, মে 2025
in বিনোদন
A A
দুটি মানুষ একটি সুন্দর অভ্যন্তরীণ স্থানে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামি ১৫ মে মুক্তি পাচ্ছে চরকি অরিজিনাল সিরিজ ‘গুলমোহর’। সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত সিরিজটির ট্রেলার প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার (৮ মে) রাতে। যা দেখে ধারণা করা যাচ্ছে, পিতার মৃত্যুর পর নানা রকম দ্বন্দ্বে জড়িয়ে পড়ে উত্তরাধিকারেরা। অপহরণের ঘটনাও আঁচ করা যায়। আর কিছু সংলাপে রাজনীতির বিষয়টি স্পষ্টই। এমন নানা কিছুর মধ্যে দিয়ে ধীরে ধীরে উঠে আসতে থাকে সেই পরিবারের সাজানো ভাবমূর্তির পেছনে লুকিয়ে থাকা বিস্ময়কর সব সত্য।

‘তাকদীর’ ও ‘কারাগার’–এর পর শাওকী তার তৃতীয় সিরিজে একটি পারিবারের গল্প নিয়ে এগিয়েছেন ঠিকই, কিন্তু তাতে রেখেছেন সংঘাত ও রহস্য। ‘গুলমোহর’–এর গল্প, সংলাপ, চিত্রনাট্য লেখায় নির্মাতার সঙ্গে আছেন মারুফ প্রতীক। দুজন মিলে পরিবারের যে গল্প লিখেছেন, তা কেন অন্য পারিবারিক গল্পের চেয়ে আলাদা? সেই ব্যাখ্যায় শাওকী বলেন, ‘পরিবারের ক্রাইসিস মানে সম্পত্তি ভাগাভাগি, নিজেদের মধ্যে ঝগড়া, অবিশ্বাস। আমার গল্পে এগুলো আছে। কিন্তু বেশি যা আছে বা যা এ গল্পকে আলাদা করেছে বলে আমার মনে হয়, সেটা হলো, পূর্বপুরুষের অন্ধকার দিকটাও যে উত্তরাধিকারীদের বয়ে বেড়াতে হয়, সেই বিষয়ের বর্ণনা।’

‘তাকদীর’ ও ‘কারাগার’ সিরিজের উদাহরণ টেনে শাওকী জানান, তিনি সমাজচ্যুত মানুষের চোখ দিয়ে গল্প বলতে ভালোবাসেন। ‘গুলমোহর’–এর ট্রেলারেও তার ইঙ্গিত রয়েছে। একটি চরিত্রের ফিরে আসা এবং তার চোখ দিয়ে সমাজ–বাস্তবতাকে দর্শকদের সামনে তুলে ধরার প্রয়াশ রয়েছে সিরিজে।

‘গুলমোহর’ সিরিজ এবং সৈয়দ আহমেদ শাওকীকে নিয়ে একটি কথা বেশ ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ‘গুলমোহর’ নাকি এখন পর্যন্ত নির্মাতা হিসেবে শাওকীর সবচেয়ে বড় স্কেলের কাজ। নির্মাতা এ কথার সত্যতা স্বীকার করেছেন। কিন্তু কীভাবে বোঝা যাবে এটি বড় স্কেলের কাজ? ব্যাখ্যা দিয়ে শাওকী বলেন, “ফিকশনের ক্ষেত্রে বড় স্কেলের কাজ নির্ভর করতে পারে প্রোডাকশন ডিজাইনের ওপর। ‘গুলমোহর’ সেরকম একটা ফিকশন। তবে বড় স্কেল বলতে আমি সবচেয়ে গুরুত্ব দিয়েছি চরিত্র বিন্যাসের ওপর।’

বিষয়টি বুঝিয়ে বলতে গিয়ে শাওকী বলেন, “আমি এর আগে সিঙ্গেল প্রোটাগনিস্টের গল্প বলেছি। কিন্তু ‘গুলমোহর’ সিরিজে অনেক চরিত্র। প্রত্যেকটি চরিত্রের ভিন্ন বৈশিষ্ট, ভিন্ন সংকট, ভিন্ন লেয়ার, ভিন্ন মাত্রা। এটা লিখতেও অনেক সময় লেগেছে, প্রোডাকশন ডিজাইনও করতে হয়েছে অনেক বড় করে। তাই ‘গুলমোহর’ আমার সবচেয়ে বড় স্কেলের কাজ।”

আগেই জানা গেছে সিরিজে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সারা যাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকার, মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, তৌফিকুল ইসলাম ইমন, মোস্তফা মনোয়ারসহ অনেকে।

Tags: ইন্তেখাব দিনারগুলমোহরচরকিতৌফিকুল ইসলাম ইমনমীর নওফেল আশরাফী জিসানমোস্তফা মনোয়ারমোস্তাফিজুর নূর ইমরানলিড বিনোদনশাওকীশাশ্বত চট্টোপাধ্যায়সারা যাকেরসারিকা সাবাহসিরিজসুষমা সরকারসৈয়দ আহমেদ শাওকী
Previous Post

বাজারে কমতে শুরু করেছে চালের দাম

Next Post

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

Next Post
বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু, বিদ্যুৎ সংযোগের সময় দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

এখানে একজন যুবক বসে আছেন, তার পাশে অন্যরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটির শিরোপা ‘ক্ষুধার’ অভাব ছিল বলছেন হালান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT