চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলিস্তানে বিস্ফোরণ: ডিবি হেফাজতে ভবনের মালিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 08, মার্চ 2023
in - সেমি লিড, অপরাধ
A A
গুলিস্তানে বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ ও ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সেই ভবনটির মালিককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এছাড়াও আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

বুধবার ৮ মার্চ সন্ধ্যায় ডিবি প্রধান হারুন অর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাতে ওই ভবনের ‘বাংলাদেশ স্যানিটারি’ দোকানের মালিক আবদুল মোতালেব মিন্টুকে হেফাজতে নেয় ডিবির লালবাগ বিভাগ। পরে ভবনের মালিক ওয়াহিদুর রহমানকে হেফাজতে নেয় ডিবি।

জানা যায়, গুলিস্তানে বিস্ফোরণ হওয়া ভবনটির মালিক ছিলেন রেজাউর রহমান নামে এক ব্যক্তি। তিনি মারা যাওয়ার পর তার তিন ছেলে ওয়াহিদুর রহমান, মশিউর রহমান ও মতিউর রহমান ভবনটির মালিক হন। এর মধ্যে বড় ভাই ওয়াহিদুর রহমান ও ছোটো ভাই মতিউর রহমান ভবনটি পরিচালনা করতেন। আর মেজো ভাই মশিউর রহমান লন্ডনে বসবাস করেন। এর মধ্যে ওয়াহিদুর রহমানকে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ।

ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমরা বাড়ির মালিক, দোকান মালিকদের ডেকেছি। বাণিজ্যিকের নিয়ম অনুযায়ী বেজমেন্টে দোকান দেওয়ার কথা না। এ ছাড়া স্যুয়ারেজ লাইন, সেপটিক ট্যাংক, ওয়াটার রিজার্ভার এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হতো কিনা, এসব বিষয়ে আমরা তাদের কাছে জানতে চাইব।

তিনি বলেন, কার অবহেলায় এই হতাহতের ঘটনা ঘটল, তা জানতে জিজ্ঞাসাবাদ করছি। এ ছাড়া বাইরে থেকে কেউ এটি ঘটিয়েছে কি না বা এমন সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখছি।

Tags: গুলিস্তানে বিস্ফোরণডিবি
Previous Post

বিশ্বকাপ অভিযানে সামনে বিশ্বচ্যাম্পিয়নরাই

Next Post

ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত ‘কুঁড়েঘর’ ব্যান্ডের তাশরিফ

Next Post
আন্তর্জাতিক বিমানবন্দরে হাস্যোজ্জ্বল যুবক, sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত ‘কুঁড়েঘর’ ব্যান্ডের তাশরিফ

গুলিস্তানে ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলিস্তানে ভবনের বেজমেন্টে দুই মরদেহ, নিহত বেড়ে ১৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT