চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলিস্তানের ঘটনায় এজিবি মোতায়েন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:20 পূর্বাহ্ন 08, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
গুলিস্তানে এজিবি মোতায়েনের সময় পুলিশ সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে ও আহতদের দ্রুত চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ প্রশিক্ষিত ইউনিট আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) এর একটি প্লাটুন মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন: ঢাকা মেডিকেল কলেজে আহতদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ভিড় এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে এজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে। মঙ্গলবার রাত ১০ টা থেকে ৩২ জনের এক প্লাটুন এজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া শেখ হাসিনা বার্ন ইউনিটে দুই প্লাটুন সাধারণ আনসার নতুন করে মোতায়েন করা হয়েছে। পূর্ব থেকেই ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে আনসার সদস্যরা দায়িত্ব পালন করে আসছে। তবে মঙ্গলবার সিদ্দিক বাজারে বিস্ফোরণের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আনসার সদস্য মোতায়েন করা হয়।

তিনি আরও বলেন: উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত মোতায়েনকৃত সদস্যরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাবেন। প্রয়োজনে ঘটনাস্থল এবং ঢাকা মেডিকেল কলেজসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে সহায়তা প্রদানের জন্য আরো অতিরিক্ত সদস্য প্রয়োজনীয়তা সাপেক্ষে মোতায়েন করা হবে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত নিহত ১৭ জনের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার ৭ মার্চ রাতে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে বলেন: বিস্ফোরণে আহত অর্ধশতাধিক ব্যক্তি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে ‘ক্যাফে কুইন’ নামে সাততলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় পাশাপাশি থাকা দুটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

Tags: গুলিস্তানে বিস্ফোরণ
Previous Post

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় এখনও নিখোঁজ ৫

Next Post

গুলিস্তানে ভবনটির বেজমেন্টে বিস্ফোরণ হয়েছে: সেনাবাহিনী

Next Post
গুলিস্তানে ভবন বেজমেন্টে বিস্ফোরণ, সেনাবাহিনী তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলিস্তানে ভবনটির বেজমেন্টে বিস্ফোরণ হয়েছে: সেনাবাহিনী

দুর্ঘটনা স্থানে উদ্ধারকারীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলিস্তানে বিস্ফোরণ: উদ্ধার অভিযান আপাতত স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT