চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিলের গুজরাটের বিদায়, দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে মুম্বাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:45 পূর্বাহ্ন 31, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের শট, উইকেটরক্ষক প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের এলিমিনেটরে গুজরাট টাইটান্সকে ২০ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। জয়ে কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে হার্দিক পান্ডিয়ার দল। জুনের ১ তারিখে দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের বিপক্ষে লড়বে দলটি। প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবের বিপক্ষে জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আসরের বাঁচামরার লড়াইয়ে চন্ডিগড়ে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে মুম্বাই। জবাবে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রানে থামে গুজরাট টাইটান্স। এখান থেকেই আসরের বিদায় নিশ্চিত হয়েছে ভারতের নতুন অধিনায়ক শুভমন গিলের গুজরাটকে।

গুজরাটের ওপেনার সাই সুদর্শন ৪৯ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তবে এ ইনিংস কাজে দেয়নি গুজরাটের, হারতে হয়েছে ২০ রানে। ২৪ বলে ৪৮ রানের ওয়াশিংটন সুন্দরের ইনিংসটি শুধুমাত্র হারের ব্যবধান কমিয়েছে। ২০ ও ২৪ রানের দুটি ছোট ক্যামিও খেলেছেন কুশল মেন্ডিস ও শেরফান রাদারফোর্ড।

ট্রেন্ট বোল্টের ২ উইকেটের সাথে রিচার্ড গ্লিসন, মিচেল স্যান্টনার, অশ্বিনী কুমার একটি করে উইকেট নেন।

এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের শক্ত ভিত গড়ে দেন ইমপ্যাক্ট ব্যাটার রোহিত শর্মা। তার ৫০ বলে ৮১ রানের ঝড়ো ইনিংসে খেলেছেন। ২২ বলে ৪৭ রানের কার্যকরী ইনিংস খেলেছেন জনি বেয়ারস্টো। এছাড়া সূর্যকুমার যাদব ৩৩ ও তিলক ভার্মা ২৫ রানের ইনিংস খেললে গুজরাটকে ২২৭ রানের বড় লক্ষ্য দিতে পারে মুম্বাই।

গুজরাটের প্রসিধ কৃষ্ণা ও সাই কিশোর ২টি করে উইকেট নিয়েছেন। বাকি উইকেটটি পেয়েছেন ইমপ্যাক্ট বোলার মোহাম্মদ সিরাজ।

চন্ডিগড়ের মুল্লানপুরে প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে পৌঁছায় রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। পাঞ্জাবের সুযোগও অবশ্য এখনও শেষ হয়নি, এলিমিনেটরে জয়ী মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ পাবে তারা। সে ম্যাচে এলিমিনেটর থেকে উঠে আসা দলকে হারাতে পারলে ফাইনালে খেলবে পাঞ্জাব।

Tags: আইপিএলগুজরাটচন্ডিগড়পাঞ্জাবমুম্বাইরোহিতলিড স্পোর্টস
Previous Post

আরও একটি হার বাংলাদেশের, সিরিজ হাতছাড়া

Next Post

দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশ বৃষ্টির আভাস

Next Post
বৃষ্টির কারণে জল ঝরছে গাছের পাতা ও জানালার কাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশ বৃষ্টির আভাস

বাংলাদেশের ট্রেন ও টিকিটের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদযাত্রায় ১০ জুনের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT