চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার ‘নিঃশর্ত সমর্থন’ পেলেন জাভি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:51 পূর্বাহ্ন 17, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
জাভি ও গার্দিওলা হাসিমুখে সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালের কাছে অসহায় আত্মসমর্পণ করে বার্সেলোনা। দলেরব বাজে পারফরম্যান্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমাও চান দলটির কোচ জাভি হার্নান্দেজ। এল ক্লাসিকোতে ৪-১ গোলে পরাজয়ের পর জাভির উপর কাতালান জায়ান্টদের ম্যানেজমেন্ট ভরসা রাখতে চায়। যদিও স্পেনিয়ার্ডের বার্সায় ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। কঠিন পরিস্থিতির মাঝেই সাবেক গুরু পেপ গার্দিওলার ‘নিঃশর্ত সমর্থন’ পেলেন ৪৩ বর্ষী কোচ।

২০২৩ সালে ফিফার ছেলেদের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন গার্দিওলা। ম্যানচেস্টার সিটিকে অপ্রতিরোধ্য দল হিসেবে গড়ে তুলতে তিনি হয়ে উঠেছিলেন সুনিপুণ কারিগর। তার হাতের ছোঁয়ায় সোনালী সময় পার করে আসা বার্সেলোনা এখন বিবর্ণ। গার্দিওলা মনে কঈন, হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে দলের সুসময় ফিরিয়ে আনতে জাভিকে সমর্থন করা উচিৎ।

লন্ডনে ফিফা দ্য বেস্ট পুরষ্কার অনুষ্ঠানে গার্দিওলা সাংবাদিকদের বলেন, ‘আমার পরামর্শ হল শান্ত থাকতে হবে। জাভিকে ২০২৩ সালে ছেলেদের সেরা কোচ নির্বাচিত করা হয়েছিল। বার্সা একটি ফাইনাল হেরেছে। কিন্তু পরের সপ্তাহে আরেকটি খেলা এবং প্রতিযোগিতা রয়েছে। কোচ এবং খেলোয়াড়দের সমর্থন করুন এবং মৌসুমের শেষে যে সিদ্ধান্ত নিতে হবে, তা নিন।’

‘জাভি এবং খেলোয়াড়দের প্রতি আমার নিঃশর্ত সমর্থন প্রেরণ করতে চাই। তাদের খেলোয়াড়দের আরও এক ধাপ এগিয়ে যেতে হবে। তারা অতীতে তাদের গুণ ও মান দেখিয়েছে। এই মৌসুমে অনেক দূর যেতে হবে।’

গার্দিওলা ব্লাউগ্রানাদের কোচ থাকাকালীন ফুটবলার হিসেবে তার অধীনে খেলা জাভির রয়েছে সুখস্মৃতি। তিনবার পেয়েছিলেন লা লিগা জয়ের স্বাদ। ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও। সাবেক ক্লাব নিয়ে আশা ছাড়তে নারাজ বর্তমানে সিটির দায়িত্বে থাকা ৫২ বর্ষী কোচ।

‘ফুটবলে সবকিছু বাতাসে উড়িয়ে দেয়ার প্রবণতা রয়েছে। এই শিল্পটি খুবই কঠিন। বার্সা একটি ফাইনাল হেরেছে, ঠিক আছে। প্রতিপক্ষকে অভিনন্দন এবং এখন সেখান থেকে শিখেছি। মাদ্রিদ দ্রুত গোল করেছে, ভালো ডিফেন্স করেছে এবং সেরা দল ছিল, এটাই আসল কথা।’

বার্সাকে ২০১৯ সালের পর থেকে গত মৌসুমে প্রথম লা লিগা শিরোপা এনে দিয়েছিলেন জাভি। রিয়ালের কাছে হারলে তার দিকে একের পর এক সমালোচনার তীর ধেয়ে আসতে পারে, এমনটির জন্য তিনি প্রস্তুত ছিলেন বলেও জানিয়েছিলেন। যদিও তিনি নিজের পরিকল্পনার প্রতি আস্থাশীলতার কথাও বলেন। চলতি মৌসুমে এখনো লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেল রে’তে বার্সেলোনার আশা এখনো টিকে আছে।

স্প্যানিশ জায়ান্টদের স্পোর্টিং ডিরেক্টর ডেকো গত রোববার বলেছেন, জাভির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলার কোন অর্থ নেই। তার ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে, তার প্রতি এখনো ক্লাবের সমর্থন রয়েছে।

লা লিগায় চলতি মৌসুমের অর্ধেক পর্যায়ে শীর্ষে থাকা জিরোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে বার্সেলোনা। ২০ খেলায় জিরোনার পয়েন্ট ৪৯। এক ম্যাচ কম খেলে চতুর্থ স্থানে থাকা জাভির দলের পয়েন্ট ৪১। দলটি অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে উন্নতির ধারায় ফিরছে। ২০২১ সালে প্রথমবার নকআউট পর্বে পা দিয়েছে। শেষ ষোলো তাদের প্রতিপক্ষ নাপোলি। বৃহস্পতিবার কোপা দেল রে-এর শেষ ষোলোতে ক্লাবটির প্রতিপক্ষ ইউনিয়নিস্তাস দে সালামাঙ্কা।

Tags: গার্দিওলাজাভিবার্সেলোনাম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
Previous Post

দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী মারা গেছেন

Next Post

পাটুরিয়া ঘাটের কাছে যাত্রী ও গাড়ি নিয়ে ফেরিডুবি

Next Post
পাটুরিয়া ঘাটে যাত্রী ও গাড়ি নিয়ে ফেরি ডুবছে, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাটুরিয়া ঘাটের কাছে যাত্রী ও গাড়ি নিয়ে ফেরিডুবি

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বাসায় গৃহকর্মীর মৃত্যু, স্থানীয়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বাসায় গৃহকর্মীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT