চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ জিততে ‘রিয়ালকে হারাতে হয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 অপরাহ্ন 20, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কোচের মনোভাব প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩ গোলে এগিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। উচ্ছ্বাস প্রকাশে তাই কার্পণ্য করেননি কোচ পেপ গার্দিওলা। শেষ চারে সিটিজেনদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ, কঠিন সেই পরীক্ষা নিয়ে ভাবনাও জানিয়ে রাখছেন পেপ।

একবছর আগে চ্যাম্পিয়ন্স লিগে সেমিতেই রিয়ালের বিপক্ষে হারের স্বাদ পেয়েছিল ম্যানচেস্টার সিটি। এবার সামনে শোধ তোলার সুযোগ।

গার্দিওলা অবশ্য প্রতিশোধ বিষয়টি সামনে আনছেন না। শিরোপা জয় নিয়েই তার সব ভাবনা। ইউরোপসেরার আসরে রিয়াল কতটা বড় ফ্যাক্টর, সেটিও ভুলছেন না। লস ব্লাঙ্কোসরা রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন। গত নয় আসরে পাঁচবার ট্রফি জয়ের কীর্তি গড়েছে।

সবদিক ভেবেই গার্দিওলা বলছেন, ‘সকল ক্লাব জানে, যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান তাহলে রিয়াল মাদ্রিদকে হারাতেই হবে।’

ইতিহাদ স্টেডিয়ামে কোয়ার্টারের প্রথম লেগে বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্নকে ৩-০ গোলে হারিয়েছিল সিটি। ঘরের মাঠে অবশ্য লড়াই করেছে বায়ার্ন, ১-১ গোলে ড্র করেছে। সন্তুষ্টির পাশাপাশি প্রতিপক্ষকে সম্মানও জানাচ্ছেন সিটি কোচ।

‘সিটির সঙ্গে টানা তিনটি সেমিফাইনালে থাকতে পেরে আমি ভীষণ আনন্দিত। বায়ার্নকে ভিন্নভাবে আশা করিনি। দেখেছেন তারা কতটা ভালো খেলেছে। প্রতিযোগিতাটি কেমন এটাই তা বলে দিচ্ছে। কোয়ার্টারের এই দুটি ম্যাচে আমরা ঠিক মুহূর্তে ভালো অবস্থানে ছিলাম।’

‘দ্বিতীয়ার্ধে আমরা কিছু ক্ষেত্রে সমন্বয় করেছিলাম। এক মিনিট পর থেকে দ্বিতীয়ার্ধে আমরা অনুভব করেছি যে, খেলাটা অনেকবেশি নিয়ন্ত্রণে আছে।’

Tags: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

যাকাতের বিধিবিধান ও অনাদায়ের পরিণাম

Next Post

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল প্রধানমন্ত্রীর ঈদ উপহার: কাদের

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল প্রধানমন্ত্রীর ঈদ উপহার: কাদের

খতমে কুরআন পর্ব ২৮ এর জন্য বিশেষ আলোকচিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

খতমে কুরআন: পর্ব ২৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT