চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-বার্সায় থাকলে ‘বরখাস্ত’ হতেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 পূর্বাহ্ন 14, জুন 2025
in ফুটবল, স্পোর্টস
A A
Pep Guardiola giving a thumbs-up during a football match. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়ঙ্কর এক মৌসুম পার করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। ক্লাবটির হয়ে এমন ভরাডুবি এর আগে আর কখনও দেখতে হয়নি কোচ পেপ গার্দিওলাও। সদ্য শেষ হওয়া মৌসুমের হতাশা কাটিয়ে সিটির ডাগআউটে ভাগ্য বদলের সুযোগ গার্দিওলার। ক্লাব বিশ্বকাপ খেলতে ইতিমধ্যেই ফ্লোরিডায় পা রেখেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দলটি। তবে গত মৌসুমটা সিটি যেভাবে কাটিয়েছে সেটি অন্য কোনো দল হলে গার্দিওলা বরখাস্ত হতেন বলেই মনে করেন।

বুধবার মরক্কোর ক্লাব ওয়াইডাড এসি বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ম্যানসিটি। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে মাঠের লড়াই। সিটির পরের ম্যাচ সৌদির আল আইন আর শেষ ম্যাচে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের বিপক্ষে নামবে তারা।

ইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ঘরোয়া টুর্নামেন্টে ব্যর্থতার পরেও গার্দিওলার সঙ্গে নতুন চুক্তি করেছে সিটি। এটা যে প্রত্যাশিত ছিল তার জন্য। ইংলিশ না হয়ে কোনো স্প্যানিশ ক্লাব হলে, ছাঁটাই হতেন বলেও মনে করেন এই স্পেনিয়ার্ড কোচ।

৫৪ বর্ষী স্পেনিয়ার্ড কোচ বলেছেন, ‘এই বছরটা যেমন গেছে, যদি এটা স্পেন হতো, তাহলে আমি অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত কোচ হিসেবে থাকতাম না। যদি এটা বার্সা বা রিয়াল মাদ্রিদ হতো, তাহলে আমাকে তারা ছাঁটাই করত। কিন্তু এখানে সেই প্রশ্ন কখনো ওঠেনি। কার্লো আনচেলত্তির দিকে তাকান। কদিন আগেই সে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতেছে। আর এখন সে ব্রাজিলের কোচ।’

তিন নতুন সাইনিং নিয়ে ফ্লোরিডায় পা রেখেছে সিটিজেনরা। জাতীয় দলের দায়িত্ব শেষে আছেন পুরনো তারকারাও। ক্লাব বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে আবারও চেনা ছন্দে ফিরতে পারে ম্যানসিটি।

টুর্নামেন্টের সফলতম কোচ গার্দিওলা। একমাত্র কোচ হিসেবে জিতেছেন ৪ শিরোপা। সেই সঙ্গে ভিন্ন ৩ ক্লাবের হয়ে এই শিরোপা জয়ের রেকর্ডটাও তার। ২০০৯, ২০১১, ২০১৩ আর ২০২৩। বার্সেলোনার হয়ে প্রথম দুটি, এরপর বায়ার্ন মিউনিখ আর সবশেষ সিটি। ক্যারিয়ারে সবগুলো ক্লাবের হয়ে এই টুর্নামেন্ট জয়ের নজির। এবার সিটির হয়ে সংখ্যাটা দ্বিগুণ করার সুযোগ। স্প্যানিয়ার্ডের ওপর ম্যানেজমেন্টের যে আস্থা, তার প্রতিদান দিতে শিরোপা জয়ের বিকল্প নেই।

Tags: ক্লাব বিশ্বকাপ ২০২৫গার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টসস্পেন
Previous Post

ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত ও পাইলট আটকের দাবি ইরানের

Next Post

পদ্মা সেতুতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১০

Next Post
পদ্মা সেতুতে ত্রিমুখী সংঘর্ষে আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১০

দুর্ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক, আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে বাস-ট্রাক সংর্ঘষে ৫ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT