চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রিমিয়ার লিগের সব দল চায় ম্যানসিটি শাস্তি পাক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা মাঠে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে ১১৫টি আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে শুনানির দিন ধার্য হয়েছে। কোনো জটিলতার মুখোমুখি না হলে সোমবার থেকে শুরু হবে শুনানি। রায়ে ম্যানচেস্টার সিটির শাস্তি হোক এমনটাই চাচ্ছে প্রিমিয়ার লিগে তাদের প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো, বলছেন কোচ পেপ গার্দিওলা।

লা লিগা সভাপতি জাভিয়ের তেবাস সবসময় পিএসজি ও ম্যানসিটি নিয়ে সমালোচনা করেন থাকেন। আগে থেকেই তেবাসের দাবি ছিল, এ দুটি ক্লাব আসলে রাষ্ট্রীয় মালিকানাধীন এবং সে জন্যই ‘অর্থনৈতিক ডোপিং’ করছে।

সিটির শাস্তি প্রসঙ্গে স্প্যানিশ একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তেবাস বলেছিলেন, ‘আমি প্রিমিয়ার লিগের বেশ কিছু ক্লাবের সঙ্গে কথা বলেছি এবং তাদের বেশির ভাগই মনে করে, সিটির শাস্তি পাওয়া উচিত।’

সেটির জবাবে স্পেনিয়ার্ড কোচ গার্দিওলা বলেছেন, ‘এই প্রথম আমি তেবাসের সঙ্গে একমত। প্রিমিয়ার লিগের সব ক্লাবই চায়, আমাদের শাস্তি হোক, সেটা নিশ্চিত। কিন্তু এ কারণেই আমি জনাব তেবাস ও প্রিমিয়ার লিগের বাকি সব ক্লাবকে বলতে চাই, স্বাধীন প্যানেলের রায়ের জন্য অপেক্ষা করুন। আধুনিক গণতন্ত্রে ন্যায়বিচার আছে। এটা তার চেয়ে বেশি জটিল নয়।’

‘আমি জানি না, তিনি কিংবা প্রিমিয়ার লিগের বাকি দলগুলো আইনজীবী কি না, তাই এমন বলছি। এটা উয়েফার সঙ্গেও ঘটেছে। আমরা মনে করি, আমরা কোনো ভুল করিনি।’

‘এটা দ্রুত শুরু হয়ে আশা করি দ্রুতই শেষ হবে। ভালো লাগছে যে এটা সোমবার শুরু হবে। জানি, অনেক গুজব ছড়াবে এবং রায়ের বিষয়ে নতুন বিশেষজ্ঞদেরও আবির্ভাব ঘটবে। আমি জানি, লোকে কিসের অপেক্ষায় আছে, কী প্রত্যাশা করে। দোষী প্রমাণিত হওয়ার আগপর্যন্ত সবাই নিরপরাধ।’

এর আগে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত নয় মৌসুম সময়কালে অনিয়মগুলো সংঘটিত হয়েছিল বলে অভিযোগ তুলেছে প্রিমিয়ার লিগ। চার বছর তদন্তের পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সিটির বিরুদ্ধে ওঠা অভিযোগ একটি স্বাধীন কমিশনের কাছে পাঠানো হয়। শুনানি প্রায় দুমাস স্থায়ী হতে পারে। আপিল পরবর্তী চূড়ান্ত রায় আসতে পারে ২০২৪-২০২৫ মৌসুমের শেষদিকে।

অভিযোগ রয়েছে, ২০০৯-১০ মৌসুমে সঠিক আর্থিক তথ্য দেয়ার নিয়ম ভেঙেছে সিটি। ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত উয়েফার ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম মানেনি। ২০১৫-১৬ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত প্রিমিয়ার লিগের মুনাফা ও স্থায়িত্বের (পিএসআর) নিয়ম অনুসরণ করতেও ব্যর্থ হয়েছে ক্লাবটি।

অবশ্য প্রিমিয়ার লিগের আনা অভিযোগ অস্বীকার করেছে সিটি কর্তৃপক্ষ। কমিশনের কাছে জবাবদিহিতার সময় বলেছে, ‘ক্লাব একটি স্বাধীন কমিশনের মাধ্যমে এই বিষয়টির পর্যালোচনাকে স্বাগত জানায়।’

দোষী সাব্যস্ত হলে পয়েন্ট কাটা যাবে, এমনকি লিগ থেকে অবনমনের মতো শাস্তির মুখেও পড়তে হতে পারে ম্যানচেস্টার সিটিকে। পিএসআর আইন ভাঙার দায়ে গত মৌসুমে পয়েন্ট কাটা গিয়েছিল এভারটন ও নটিংহ্যাম ফরেস্টের।

Tags: গার্দিওলাতেবাসপ্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
Previous Post

ছেলেদের বিশ্বকাপ জিততে মেয়েদের ম্যাচ দেখতে বললেন পচেত্তিনো

Next Post

‘কিং’ বনাম ‘লাভ অ্যান্ড ওয়ার’, ২০২৬-এর ঈদে বক্স অফিসে বড় সংঘর্ষ!

Next Post
দুই অভিনেতার ছবি, একজনের চেহারা কঠোর, অন্যজনের শান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

'কিং' বনাম 'লাভ অ্যান্ড ওয়ার', ২০২৬-এর ঈদে বক্স অফিসে বড় সংঘর্ষ!

ব্রাজিল মহিলা ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের শেষ আটে ব্রাজিল, বিদায় আর্জেন্টিনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT