চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির বিরুদ্ধে অভিযোগের দ্রুত সমাধান চান গার্দিওলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 24, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
গার্দিওলা চেয়ারিতে বসে ভাবছেন, ফুটবল ম্যাচের পরের মুহূর্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ওঠা ১০০টির বেশি আর্থিক অনিয়মের অভিযোগের দ্রুত সমাধান চান পেপ গার্দিওলা। তার দলের অসাধারণ অর্জনের উপর এমন একটি অভিযোগ ঝুলে থাকুক, চান না স্প্যানিশ কোচ। আশা অতিদ্রুত সবকিছুর সমাধান হবে।

২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকা গার্দিওলা বলছেন নিষেধাজ্ঞার সম্ভাবনা সত্ত্বেও ম্যানসিটিকে ছেড়ে যাবেন না। তার ভাষ্যে, ‘১১০টি নিষেধাজ্ঞা এলেও তার পরের মৌসুমে আমি থাকব। আমি যেটা চাই তা হল, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এবং বিচারকরা আমাদের বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত দেবে, আমরা ভুল করলে লোকে তা জানতে পারবে।’

‘যদি তেমন কিছু না হয়, তবে মানুষ আমাদের নিয়ে কথা বলা বন্ধ করবে। আগামীকাল আমরা এটা পছন্দ করব, আগামীকালের চেয়ে এই বিকালটা ভালো হবে।’

‘আশা করি তারা এত ব্যস্ত নয় এবং বিচারকরা উভয় পক্ষকে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন ভালো কোনটি, কারণ আমি জানি শেষ পর্যন্ত আমরা কী জিতেছি, জিতেছি মাঠে এবং এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই।’

‘আমরা এটা মেনে নেব। যদি এটা ঘটে থাকে তবে ঘটেছে। আইনজীবীর উপস্থিতিতে বসুন। দুবছর অপেক্ষা করাবেন না। আমরা এটা তাড়াতাড়ি শেষ করছি না কেন।’ প্রশ্ন গার্দিওলার।

২০০৯ এবং ২০২৮ সালের মধ্যে নিয়ম লঙ্ঘনের অভিযোগে ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার সিটিকে একটি স্বাধীন কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছিল। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের অভিযোগ, ২০১৮ সালে তদন্ত শুরু হওয়ার পর ম্যানচেস্টার সিটি এ তদন্তে সহযোগিতা করছে না।

ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্রই হ্যাটট্রিক শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। গত ছয় মৌসুমে এটি তাদের পঞ্চম লিগ শিরোপা। ২০১১ সাল থেকে তাদের সপ্তম শিরোপা। ইংলিশ প্রিমিয়ার লিগে স্যার অ্যালেক্স ফার্গুসনের পর মৌসুমে ট্রেবল জয়ের সম্ভাবনা রয়েছে গার্দিওলার।

Tags: ইপিএলগার্দিওলাফার্গুসনম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসস্প্যানিশ
Previous Post

বিএনপির পদযাত্রা: পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫২ জনের নামে মামলা

Next Post

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি, মাত্র ৩২ এ চলে গেলেন এই অভিনেত্রী

Next Post
অভিনেত্রীর হাস্যোজ্জ্বল ছবি, সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি, মাত্র ৩২ এ চলে গেলেন এই অভিনেত্রী

নিরাপত্তা কর্মীরা রাস্তার উপর দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির গয়েশ্বরসহ বিএনপি ৪৬ নেতাকর্মীর নামে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT