চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করবেন না গার্দিওলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 15, ডিসেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

কোচিং ক্যারিয়ারে নিজের সবচেয়ে বাজে সময় পার করছেন পেপ গার্দিওলা। সবশেষ ১০ ম্যাচে কেবল একটিতে জিতেছে তার দল ম্যানচেস্টার সিটি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল অবধি ক্লাবটির ডাগআউট সামলানোর দায়িত্ব রয়েছে তার। তবে দলের পারফরম্যান্স বিবেচনায় বরখাস্ত হওয়ার শঙ্কা থাকলেও নিজে থেকে পদত্যাগ করবেন না স্প্যানিশ কোচ।

২০১৬ সালে ম্যানসিটির দায়িত্ব নেন গার্দিওলা। তার অধীনে এখন পর্যন্ত মোট ১৮টি ট্রফি জিতেছে ইংল্যান্ডের জায়ান্ট ক্লাবটি। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ শিরোপা জিতেছিলেন ইতিহাস গড়ে। ৫৩ বর্ষী কোচের অধীনে ছয়বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে সিটি। চলতি মৌসুমে ১৫ ম্যাচে ৮ জয়, ৩ হার ও ৪ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে ক্লাবটি।

সিটির বর্তমান অবস্থায় বেশ বিপর্যস্ত গার্দিওলা। রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইপিএলের ম্যাচে খেলবে ম্যানসিটি। তার আগে জানিয়েছেন নিজে থেকে পদত্যাগ না করার কথা।

‘নতুন চুক্তি নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। এই অবস্থায় আমি ঘুমাতে পারছিলাম না, এখনকার অবস্থা আরও শোচনীয়। দলকে এই পরিস্থিতিতে রেখে ছেড়ে যাওয়া অসম্ভব। তারা হয়তো আমাকে বরখাস্ত করতে পারে, এটি হতেই পারে। কিন্তু নিজ থেকে ছেড়ে দেয়া অসম্ভব।’

‘যদি বোর্ড আমার ওপর খুশি না থাকে, তারা এটি করতে পারে। যখন আমি অনুভব করব যে এখনই দায়িত্ব ছাড়তে হবে, তখনই ছেড়ে যাব। যা হওয়ার হয়েছে। সন্তুষ্টি কিংবা অসন্তুষ্ট হওয়ার বিষয়ও ঘটে গেছে। সেটি আমি বদলাতে পারব না। হয়তো স্কোয়াডে নতুন ফুটবলার নিতে পারতাম, যাতে তারা পরস্পর প্রতিযোগিতা করে দলে ঢোকে। তবে এই অবস্থায় আমার দল ছাড়া সম্ভব নয়। আমি এখানে কী লক্ষ্য নিয়ে এগোতে চাই বা কীভাবে সাজাব সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।’

Tags: ইউনাইটেডগার্দিওলাপ্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নদীসহ ৪ জন রিমান্ডে

Next Post

রাষ্ট্র মেরামতে কতদিন লাগবে, তা জানার অধিকার মানুষের আছে: তারেক রহমান

Next Post
বাংলাদেশের রাজনীতি নিয়ে তারেক রহমানের বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্র মেরামতে কতদিন লাগবে, তা জানার অধিকার মানুষের আছে: তারেক রহমান

আঙুলে হাতকড়া পরা ব্যক্তির হাতের ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে আরও জোরদার হচ্ছে গ্রেপ্তার অভিযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT