চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটিতে থাকার চেয়ে ‘চলে যাওয়ার’ পথে গার্দিওলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 পূর্বাহ্ন 20, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোচ হিসেবে পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেয়ার পর দলটির বদলে যাওয়ার গল্প সবার জানা। একের পর এক রেকর্ড গড়ে চলেছেন স্পেনিয়ার্ড কোচ। গত মৌসুমে ট্রেবল শিরোপা জয়ের পর এবার লিগ শিরোপা ধরে রেখে নতুন ইতিহাস গড়েছেন গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চার মৌসুমে শিরোপা ধরে রেখেছে সিটিজেন দলটি। ক্লাবটির হয়ে অবিশ্বাস্য, অভাবনীয় সব কীর্তি গড়ে এবার চলে যাওয়ার সময় হয়েছে বলে মনে করেন ৫৩ বর্ষী কোচ।

ইতিহাদ স্টেডিয়ামে রোববার রাতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছে ম্যানসিটি। টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের দিনে ইতিহাদেও অপরাজিত মৌসুম কাটিয়েছে সিটি। ৩৮ ম্যাচে তোলা ৯১ পয়েন্টের ৪৭ এসেছে এ মাঠে। ইংল্যান্ডের শীর্ষ লিগে সিটি আগে নিজেদের মাঠে পুরো মৌসুম অপরাজিত ছিল ১৯০৪–০৫, ১৯২০–২১ ও ২০১১–১২ মৌসুমে।

সিটির টানা চতুর্থ লিগ জয়ের মাধ্যমে নতুন কীর্তিতে নাম লিখিয়েছেন গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগে স্যার অ্যালেক্স ফার্গুসনের ১৩ ট্রফির পর দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি এখন তার। সবমিলিয়ে সিটিতে জিতেছেন ৬টি।

ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘ক্লাবের সঙ্গে কথা বলেছি, এই মুহূর্তে আমার অনুভূতি হচ্ছে থাকতে চাই। পরের মৌসুমেও থাকব, তবে ওই সময়ে নিজেকে নিয়ে ভাবতে চাই। বাস্তবতা হচ্ছে আমি থাকার চেয়ে চলে যাওয়ার কাছাকাছি।’

‘দলটির সঙ্গে এখনও আমার চুক্তি রয়েছে, এখনও এখানেই আছি, কিন্তু মনে হচ্ছে কিছু মুহূর্তের জন্য আমি ক্লান্ত। আর কিছু মুহূর্ত এখন খুব ভালোবাসছি, যেটা হল আমরা ম্যাচটি জিততে পেরেছি। খেলোয়াড়দের সঙ্গে থাকতেই বেশ ভালো লাগছে।’

‘আমার ভাবনায় এসেছে, কেউই পরপর চারটি শিরোপা জেতেনি। আমরা কেন এর জন্য চেষ্টা করব না? এখন মনে করি এটি সম্পন্ন হয়েছে, কিন্তু পরবর্তীতে কী হতে চলেছে, সত্যি বলতে এখনই আমি তা জানি না। কারণ সবকিছু পেয়ে গেলে নতুন করে অনুপ্রেরণা খুঁজে পাওয়া কঠিন।’

Tags: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগওয়েস্টহ্যামগার্দিওলাফার্গুসনম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

রাঙ্গামাটিতে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ

Next Post

পছন্দের বিজেপি প্রার্থীকে ইভিএমে ৮বার ভোট, তীব্র সমালোচনার ঝড়

Next Post
Voter using EVM machine with multiple finger marks, Bangladesh election controversy. Channel i News - চ্যানেল আই নিউজ

পছন্দের বিজেপি প্রার্থীকে ইভিএমে ৮বার ভোট, তীব্র সমালোচনার ঝড়

বিধ্বস্ত হেলিকপ্টার ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

'পরিস্থিতি ভালো নয়, বিধ্বস্ত হেলিকপ্টারে নেই প্রাণের কোনো চিহ্ন'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT