চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে ‘ভালো’ খেলতে বললেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:43 অপরাহ্ন 29, জানুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
গার্দিওলা সংবাদ সম্মেলনে কথা বলছেন, পেছনে চ্যাম্পিয়ন্স লিগের বিজ্ঞাপন বোর্ড।. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে একই সময়ে মাঠে গড়াবে ৩৬ দলের ১৮ ম্যাচ। রাতে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার বাঁচা-মরার লড়াইয়ে নামবে সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ বেশ ছন্দে আছে জানেন কোচ পেপ গার্দিওলা। এজন্য দলকে ভালো খেলার কথা বলছেন স্প্যানিশ কোচ।

লিগ টেবিলে ২৫এ থাকা সিটিজেনদের কোচ গার্দিওলা প্রতিপক্ষ ক্লাব ব্রুগে সম্পর্কে বলেছেন, ‘তারা ২০ ম্যাচের কোনোটিতে হারেনি। তারা ক্রমাগত ভালো খেলছে, দুর্দান্ত, আক্রমণাত্মক এবং সুযোগ পেলে হাতছাড়া করে না। আমাদের এ ম্যাচ জিততে হলে সত্যিই অনেক ভালো খেলতে হবে।’

বেলজিয়ামের ক্লাবটির বিপক্ষে সুখস্মৃতি রয়েছে সিটিজেনদের। ২০২১-২২ মৌসুমে গ্রুপপর্বের দেখায় ব্রুগেকে উড়িয়ে দিয়েছিল গার্দিওলার দল। সেবার ৫-১ ও ৪-১ গোলের ব্যবধানে জিতেছিল সিটি। গার্দিওলা সেসময়ও দলটিকে শক্ত প্রতিপক্ষ বলেছিলেন।

‘আশা করছি কঠিন খেলা হবে। যখন একটি দল ২০ ম্যাচ অপরাজিত থাকে, তার কারণ দলটি ভালো। তারা সত্যিই অনেক ভালো করছে। অবশ্যই, প্রতিটি দলে দুর্বলতা থাকে, সে বিষয়টি আপনাকে আবিষ্কার করতে হবে এবং কাজে লাগাতে হবে।’

চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি শেষ ষোলো নিশ্চিত হয়েছে কেবল দুদলের। লিভারপুল এবং বার্সেলোনার। রাতের ম্যাচে কিছুটা নির্ভার হয়ে নামতে পারবে তারা। সবচেয়ে জটিল সমীকরণ সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সামনে। ম্যানসিটির জন্য বাঁচামরার লড়াই। ৭ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে আছে সিটি। সেরা ২৪-এ থেকে প্লে-অফ খেলতে ব্রুগের বিপক্ষে জয় ছাড়া অন্য উপায় নেই পেপ গার্দিওলার দলের। অন্যদিকে প্লে-অফ নিশ্চিত করতে ড্র করলেই চলবে বেলজিয়াম ক্লাব ব্রুগের।

Tags: গার্দিওলাবার্সেলোনাবেলজিয়ামম্যানসিটিলিভারপুল
Previous Post

রোনালদোকে ‘স্পর্শকাতর’ বলছেন স্বদেশি সাবেক কোচ

Next Post

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে চ্যালেঞ্জ দেখছেন মিরাজ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মিরাজ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে চ্যালেঞ্জ দেখছেন মিরাজ

শহরে নিরাপদ সবজির উৎস ছাদকৃষি, সবজি গাছের বাগান।. Channel i News - চ্যানেল আই নিউজ

শহরে নিরাপদ সবজির উৎস ছাদকৃষি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT