চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইপিএলের মৌসুমসেরা কোচ গার্দিওলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 22, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
Manchester City coach Guardiola celebrating the award for Manager of the Season 2023/24. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমসেরা কোচ নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা। গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানসিটিকে টানা চার মৌসুম প্রিমিয়ার লিগ শিরোপা জিতিয়ে সেরা হলেন এ স্পেনিয়ার্ড। ক্লাবটিতে যোগ দেয়ার পর চারবার সেরা হলেন পেপ এবং ইপিএলের ইতিহাসে সাফল্যে দুইয়ে উঠলেন।

মৌসুমের সেরা কোচ হওয়ার পথে পেছনে ফেলেছেন আর্সেনালের মিকেল আর্তেতা, অ্যাস্টন ভিলার উনাই এমেরি, লিভারপুলকে সদ্য বিদায় বলা ইয়ূর্গেন ক্লপ এবং বোর্নমাউথের আন্দোনি ইরাওলাকে। পুরস্কারের তালিকায় সবার উপরে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। তিনি মোট ১১ বার ইপিএলের সেরা কোচ নির্বাচিত হয়েছিলেন।

সেরা কোচ হওয়ার প্রতিক্রিয়ায় ৫৩ বর্ষী গার্দিওলা বলেছেন, ‘আমি পুরস্কারটি ভাগ করতে চাই, হ্যাঁ! বিশেষত সেটা মিকেলের সাথে, অসাধারণ কাজ করে আমাদের শেষপর্যন্ত দেখেছে। অবশ্যই ক্লপের সাথে, অনেক বছর ধরে অসাধারণ কিছু লড়াই হয়েছে আমাদের এবং উনাই এমেরি, অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে তুলে বিশাল কিছু করেছে।’

‘ইরওলার প্রথম মৌসুমের কঠিন শুরুর পর যা করেছে তা অসাধারণ। এতগুলো মানুষের সাথে আমার নাম ওঠা এবং সেটা জেতা আমার জন্য সম্মানের। ভবিষ্যতেও আমরা এ পুরস্কার রক্ষা করার চেষ্টা করব।’

লিগ শিরোপার বিষয়ে গার্দিওলার মন্তব্য, ‘টানা চার মৌসুম শিরোপা জেতা আমার ক্যারিয়ারের সবচেয়ে গর্বিত মুহুর্ত। বিশ্বের সবচেয়ে কঠিন লিগে আমাদের প্রতিযোগীরা শ্বাসরুদ্ধকর কিছু ম্যাচ উপহার দিয়েছিল।’

গত সাত মৌসুমে এটি ম্যানচেস্টার সিটির ষষ্ঠ শিরোপা। গতবছর ট্রেবলসহ অসংখ্য শিরোপা জয়ের অন্যতম কারিগর স্পেনের সাবেক এ খেলোয়াড়।

Tags: আর্তেতাইপিএলএমেরিক্লপগার্দিওলালিড স্পোর্টসলিভারপুলস্পেন
Previous Post

প্রেসিডেন্ট রাইসি জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

Next Post

বুকার পুরস্কার জিতলেন জেনি এরপেনবেক

Next Post
জেনি এরপেনবেক বুকার পুরস্কার জেতার পর হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বুকার পুরস্কার জিতলেন জেনি এরপেনবেক

সামি আশরাফের ছবি, নতুন পরিচালক হিসেবে পরিচিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রিমার্ক-হারল্যানের নতুন পরিচালক সামি আশরাফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT