চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলাই ‘শ্রেষ্ঠ’ কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 পূর্বাহ্ন 11, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
পেপ গার্দিওলা চ্যাম্পিয়নশিপ ট্রফি হাতে নিয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির শিরোপা জয়ের কারিগর পেপ গার্দিওলা। ২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনার কোচ থাকাকালে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদ পান গার্দিওলা। এরপর কাতালান ক্লাবটির হয়ে ২০১০-১১ মৌসুমে আবারো গড়েন একই কৃতিত্ব। এবার ম্যানচেস্টার সিটির হয়ে কোচ হিসেবে তৃতীয়বার ইউরোপসেরার মঞ্চে ট্রফি স্পর্শ করলেন।

ইতিহাসের প্রথম কোচ হিসেবে দুটি ভিন্ন ক্লাবের হয়ে ট্রেবল জিতলেন গার্দিওলা। একইসঙ্গে ষষ্ঠ কোচ হিসেবে দুটি ভিন্ন ক্লাবের হয়ে ইউরোপিয়ান কাপ জয়ের নজির গড়লেন । জিনেদিন জিদান এবং বব পাইসলির সঙ্গে যৌথভাবে তিনটি ইউরোপিয়ান কাপ শিরোপা জিতলেন। তাদের উপরে আছেন শুধুই কার্লো আনচেলত্তি। কোচ হিসেবে রিয়াল মাদ্রিদ বস সর্বাধিক চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।

এতসব অর্জনের ফলে কোচ হিসেবে গার্দিওলা নিজেকে শ্রেষ্ঠ হিসেবেই প্রমাণ করলেন। ফুটবলে নিজের কৌশলে সফল হয়ে অনেকের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হয়েছেন সক্ষম। উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে খেলোয়াড়দের ভেতর থেকে সেরাটা বের করে আনেন।

ফুটবলারদের উন্নতিতে তাদের সঙ্গে নিরলসভাবে করেন পরিশ্রম, দেন সঙ্গ। স্প্যানিশ ম্যান টিম স্পিরিট সবার মাঝে ছড়িয়ে দিতে রাখেন দারুণ ভূমিকা। তবে নিজের নয়, দিন শেষে ফুটবলারদেরকেই দেন সকল কৃতিত্ব। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর বললেন, তারা সত্যিই ভালো খেলেছে।

Tags: ইন্টার মিলানইস্তাম্বুলগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগট্রেবলফাইনালম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
Previous Post

স্বপ্ন ও ঘোরে আচ্ছন্ন গার্দিওলা

Next Post

চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়লেন আলভারেজ

Next Post
আলভারেজ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি হাতে নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়লেন আলভারেজ

ব্রাজিলের ফুটবল তারকা হালান্ড উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপ্নেও যা ভাবেননি, বাস্তবেই তা দেখলেন হালান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT