জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোর একটি বাংলাদেশের উপকূলীয় জনপদ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নদীভাঙনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয় এসব এলাকার মানুষকে। প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ম্যানগ্রোভ বন। এমন প্রেক্ষাপটে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায়, উপকূলীয় বন পুনরুদ্ধারের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলার কাজ করছে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’।








