চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্মেন্টস শিল্পে সবুজ বিপ্লব: ট্রাইটেক ও এমএনআরের যুগান্তকারী পদক্ষেপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:45 অপরাহ্ন 08, অক্টোবর 2024
in কর্পোরেট নিউজ
A A
গার্মেন্টস শিল্পে সবুজ বিপ্লবের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত হলো পোশাক শিল্প। দেশীয় প্রতিষ্ঠানগুলো শুধু দেশের বাজারে নয়, আন্তর্জাতিক পর্যায়েও বিশাল পরিমাণ পোশাক রপ্তানি করছে। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে, দেশের পোশাক কারখানাগুলো ক্রমাগত আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করছে।

দেশের শীর্ষস্থানীয় অ্যাপারেল প্রতিষ্ঠান এমএনআর ডিজাইন লিমিটেড পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বৈশ্বিক স্বীকৃতি লাভ করেছে। তারা তাদের আধুনিক ফ্যাক্টরির জন্য ইউএসজিবিসি’র এলইইডি রেটিং সার্টিফিকেশনের আওতায় টেকসই গ্রিন বিল্ডিং নির্মাণের মাধ্যমে সম্মানজনক গোল্ড সার্টিফিকেশন অর্জন করেছে।

এমএনআর-এর নতুন কারখানাকে আরও পরিবেশবান্ধব করতে ট্রাইটেকের অত্যাধুনিক এইচভিএসি সিস্টেম একটি অনুকরণীয় এবং কার্যকরী ভূমিকা পালন করেছে। সুপরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের আধুনিক কেন্দ্রীয় শীতাতপ প্রযুক্তির সমন্বিত ব্যবহারে কারখানার নিরবিচ্ছিন্ন উৎপাদন, দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত হয়েছে।

সাধারণত গ্যাস জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদনের সময় উচ্চ তাপমাত্রার (৪০০-৫০০ ডিগ্রি সেলসিয়াস) এক্সহস্ট গ্যাস তৈরি হয়। এই বর্জ্য তাপ পরিবেশে ছেড়ে দিলে বাতাসে যে কার্বন নিঃসরিত হয়, তা গ্লোবাল ওয়ার্মিং এর মতো সমস্যাকে ত্বরান্বিত করে। এই তাপকে ব্যবহার না করে ছেড়ে দেওয়া মূল্যবান জ্বালানির অপচয়। ট্রাইটেক এই বর্জ্য তাপকে ইজিবি এর মাধ্যমে বাষ্পে রূপান্তর করে এবং জাপানে তৈরি কাওয়াসাকি ব্র্যান্ডের অ্যাবসর্পশন চিলারের মাধ্যমে কুলিং প্রক্রিয়ায় ব্যবহার করে। এর ফলে এক্সহস্ট গ্যাসের তাপমাত্রা ১৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে এবং কার্বন নিঃসরণের ক্ষতিকর প্রভাব কমানো সম্ভব হয়। একই সঙ্গে, এই চিলারটি বিদ্যুৎ ব্যবহার না করে, শুধুমাত্র বর্জ্য তাপ দিয়ে পরিচালিত হয়, যা এমএনআরের বিদ্যুৎ খরচ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এছাড়াও, ট্রাইটেকের সরবরাহকৃত যুক্তরাষ্ট্রের ডানহাম বুশ ব্র্যান্ডের স্ক্রু চিলার এবং ইউরোপে নির্মিত ভেরিয়েবল পাম্পিং সিস্টেম কারখানার কার্যকারিতা ও বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ অবদান রেখেছে। এই প্রযুক্তি সমন্বয়ে সিস্টেমের কার্যকারিতা এবং স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে, যা ২৪/৭ উৎপাদন প্রক্রিয়াকে করেছে অত্যন্ত নির্বিঘ্ন ও নির্ভরযোগ্য।

শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে সিস্টেম এয়ার ব্র্যান্ডের এএইচইউ এবং ওভাল ডাক্টওয়ার্কের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ফ্রেশ এয়ার সরবরাহ করা হয়েছে। এর ফলে ইনডোর এয়ার কোয়ালিটি উন্নত হয়েছে এবং কর্মীদের জন্য স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশের সবচেয়ে বড় এইচভিএসি কোম্পানি ট্রাইটেক তাদের আধুনিক প্রযুক্তি ও টেকসই সমাধানের মাধ্যমে ভবিষ্যতে আরও সম্ভাবনাময় প্রকল্পে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা দেশের পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

Tags: গার্মেন্টসট্রাইটেক
Previous Post

ডিম আমদানিতে শুল্ক মওকুফের অনুরোধ

Next Post

মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ

Next Post
মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের ছবি, বাংলার জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা মাঠে, ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনিয়েস্তার অবসর, যে বার্তা দিল রিয়াল মাদ্রিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT