চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’র জয়জয়কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 01, জুলাই 2023
in বিনোদন
A A
প্রেক্ষাগৃহে সিনেমা দেখছেন দর্শক, সিনেমা প্রেমীদের জন্য উৎসবের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার থেকে দেশব্যাপী ১৬৯ প্রেক্ষাগৃহে চলছে ঈদের ৫ ছবি। এরমধ্যে দর্শক চাহিদার তুঙ্গে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ এবং রায়হান রাফী পরিচালিত আফরান নিশো অভিনীত ছবি ‘সুড়ঙ্গ’। দুটি ছবি নিয়েই দর্শকের তুমুল উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, ছবি দুটি নিয়ে মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন- সব জায়গাতেই টিকেট নিয়ে রীতিমত হুড়োহুড়ি! হল কর্তৃপক্ষ বলছেন, ইনস্ট্যান্ট শো’র টিকেট পাওয়া যাচ্ছে না, বেশীর ভাগ মানুষই অগ্রিম টিকেট কেটে রেখেছেন।

রাজধানীর শ্যামলী সিনেমা হলে গিয়ে দেখা যায়, ঈদের দিন থেকে এই প্রেক্ষাগৃহে চলছে ‘সুড়ঙ্গ’। কর্তৃপক্ষ বলছেন, প্রতিদিনই এখানে শো হাউজফুল যাচ্ছে। শনিবার দুপুর ২টা ৪০ মিনিটের শো’তে অনেককেই টিকেট না পেয়ে সন্ধ্যার শোয়ের টিকেট কাটতেও দেখা যায়। এসময় হল কর্তৃপক্ষ জানান, বিকেল ৫টা ৩০ মিনিটের শোয়ের টিকেটও বিক্রি হয়ে গেছে!

রাজধানীর পুরনো সিনেমা হল মধুমিতা। এখানে চলছে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’। ঈদের দিন থেকেই এখানে ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। শুধু রাজধানীতে নয়, রাজধানীর বাইরের বিভিন্ন জেলা, উপজেলা শহরে ‘প্রিয়তমা’র হাউজফুল শো যাচ্ছে। ছবিটি রেকর্ড সংখ্যক ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

এ বিষয়ে হিমেল আশরাফ জানিয়েছেন, ‘সারা বাংলাদেশে প্রিয়তমার প্রতিদিন ৪৫০টির বেশী শো চলছে। এর মধ্যে শুক্রবার প্রায় ৩৫০ শো হাউজফুল গেছে! এর বাইরে যে পরিমাণ লোক ঢাকার বাইরের হলে দাড়িয়ে, টুলে বসে দেখছে তার হিসাব নাই!’

স্টার সিনেপ্লেক্সে এক চেটিয়া হাউজফুল যাচ্ছে প্রিয়তমা ও সুড়ঙ্গ। ঈদের প্রথম দিনে কম সংখ্যক স্ক্রিনে ‘সুড়ঙ্গ’ চললেও দ্বিতীয় দিনেই ১৫টি শো বাড়ানো হয়। এমনকি তৃতীয় দিনে বাড়ে রেকর্ড সংখ্যক শো! এ বিষয়ে সুড়ঙ্গ নির্মাতা রাফী বলেন,‘স্টার সিনেপ্লেক্সের ৭ শাখায় ৩৩ শো চলবে আজ। ‘সুড়ঙ্গ’ সিনেমার এবং সবগুলো শোই হাউজফুল টিকেট আলরেডি সোল্ড আউট!’

অন্যদিকে সিনেপ্লেক্স নিয়ে ‘প্রিয়তমা’ সংশ্লিষ্টদের অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, দর্শক চাহিদা সত্বেও কেন ‘প্রিয়তমা’র শো বাড়ানো হচ্ছে না? এমন অভিমান কিছুটা টের পাওয়া যাবে নির্মাতা হিমেল আশরাফের স্ট্যাটাসেও। তিনি লিখেছেন,‘মধুমিতা আর মনিহারের এক এক শো অনেক সিনেপ্লেক্সের সারা দিনের ৫ টা শো’র সমান। প্রিয়তমা টেকনাফ থেকে তেতুলিয়ার মানুষের সিনেমা।’

প্রিয়তমা, সুড়ঙ্গ’র মতো হিড়িক না পড়লেও আলোচনায় আছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ এবং সৈকত নাসিরের ‘ক্যাসিনো’। এ দুটি ছবিও দর্শক দেখে প্রশংসা করছেন। এমনকি অপু বিশ্বাস প্রযোজিত প্রথম ছবি ‘লাল শাড়ি’ নিয়েও সাধারণ দর্শকের আগ্রহ দেখা গেছে।

Tags: অভিনয়ইধিকা পালতমা মির্জানিশোনুসরাতপ্রিয়তমারায়হান রাফীলিড বিনোদনশাকিব খানসিনেমাসুড়ঙ্গহিমেল আশরাফ
Previous Post

তারেক কাজীকে নিয়েই সেমির লড়াইয়ে নামবে বাংলাদেশ

Next Post

ডায়েট কোক ক্যান্সারের কারণ, ঘোষণা আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Next Post
ডায়েট কোকের ক্যানের ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডায়েট কোক ক্যান্সারের কারণ, ঘোষণা আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের উন্নয়ন চলবেই: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT