চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রাফিক্স কার্ড ও মাদারবোর্ড উন্মোচনে ফেরদৌস-জ্যোতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 22, মার্চ 2023
in তথ্যপ্রযুক্তি
A A
চ্যানেল আই অনলাইন এর প্রতিনিধিরা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গিগাবাইট ব্রান্ডের জিফোর্স আরটিএক্স ৪০৭০ টিআই সিরিজের গ্রাফিক্স কার্ড এবং বি৭৬০ সিরিজের মাদারবোর্ড। সম্প্রতি রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদারবোর্ড এবং গ্রাফিক্স কার্ডগুলো উন্মোচন করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। নতুন পণ্যের মোড়ক উন্মোচন করেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন, গিগাবাইট এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ডেপুটি ম্যানেজার এলান সু এবং গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান।

জাফর আহমেদ বলেন, ‘গিগাবাইট এর সাথে আমাদের স্মার্ট এর ব্যবসায়িক সম্পর্কের সফল ২০ বছর পূর্ণ হয়েছে। স্মার্টের আজকের এই অবস্থানের পেছনে যে কয়টি ব্রান্ড বিশেষ ভূমিকা পালন করেছে তাদের মধ্যে অন্যতম গিগাবাইট। এই পথচলায় যেসব পার্টনার এবং কাস্টমারগন আমাদের পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

সারাদেশের শীর্ষ ব্যবসায়িক পার্টনারদের অংশগ্রহণে আয়োজিত উক্ত অনুষ্ঠানে আরটিএক্স ৪০৭০ টিআই সিরিজের ৯টি মডেলের গ্রাফিক্স কার্ড অফিশিয়ালি বাজারে ছাড়ার ঘোষণা দেয়া হয়। এর মধ্যে ৩টি মডেলের গ্রাফিক্স কার্ড ইতোমধ্যেই বাজারে ছেড়ে দেয়া হয়েছে যেগুলোর মূল্য ১৩০,০০০ টাকা থেকে ১৩৬,০০০ টাকা। তাছাড়াও বি৭৬০ সিরিজের ৪১টি মডেলের মাদারবোর্ড বাজারে ছাড়ার ঘোষনা এসেছে।

নতুন গ্রাফিক্স কার্ড সম্পর্কে খাজা মো. আনাস খান বলেন, গিগাবাইট এর এসব গ্রাফিক্স কার্ডগুলোতে উইন্ডফোর্স কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। আরো রয়েছে ব্লেড ফ্যান, জিপিউই’তে সরাসরি স্পর্শসহ বড় বাষ্প চেম্বার এবং কম্পোজিট কপার হিট পাইপ।

Tags: ফেরদৌস
Previous Post

ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এ্যাসোসিয়েশন’র (ইমা) নব নির্বাচিত কমিটি

Next Post

আত্মগোপনকালে তসলিমা ছিলেন শামীম শিকদারের আশ্রয়ে

Next Post
শিল্পীরা একসঙ্গে বসে আলোচনা করছে, চারটি পেইন্টিং পাশে রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

আত্মগোপনকালে তসলিমা ছিলেন শামীম শিকদারের আশ্রয়ে

চালকের সঙ্গে নারীর কথোপকথন, গাড়ির ভিতরে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি শিক্ষকের গাড়িচাপায় নারীর মৃত্যুর প্রতিবেদন ৭ মে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT