চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাকা ও দলিল চুরি করতে নানিকে গলা কেটে হত্যা, তিন নাতি গ্রেপ্তার

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
8:09 অপরাহ্ন 25, জুন 2024
in জনপদ, দিনাজপুর
A A
নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার তিনজন সন্দেহভাজন, ঘটনাস্থল থেকে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

টাকা আর দলিল চুরি করার সময় দেখে ফেলায় শয়নকক্ষে নানিকে গলা কেটে হত্যা করেছে তিন নাতি।দিনাজপুরের বীরগঞ্জে এ ঘটনায় তিন নাতিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ জুন) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, গত ৬ জুন নিজ শয়নকক্ষে জবাই করে হত্যা করা হয়েছিল ৭৫ বছরের বৃদ্ধা রেজিয়া বেগমকে। হত্যার ঘটনাটি প্রথমে ক্লুলেস ছিল। কিন্তু তদন্তে একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। চুরি দেখে ফেলায় মুলত এই হত্যাকাণ্ড।

হত্যার শিকার রেজিয়া বেগম (৭৫) দিনাজপুরের বীরগঞ্জের ধনগাঁও পশ্চিমপাড়ার শতবর্ষি সবদুল মিয়ার স্ত্রী। গ্রেফতাররা হলেন, বীরগঞ্জ উপজেলার পশ্চিম ধনগাঁও জুম্মা হাট গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে মো. জাহির হোসেন (২৬), মো. রেনু মিয়ার ছেলে মো.হাসিম মিয়া ( ৪৩) ও দেঊলী গ্রামের কাজল মিয়ার ছেলে মো. রমজান আলী (২৫)।

পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, ঘটনার রাতে নিজ নিজ শয়নকক্ষে ঘুমিয়েছিলেন পরিবারের সদস্যরা। রাতের কোন এক সময়ে কয়েকজন বৃদ্ধার টিনশেড ঘরে প্রবেশ করে ট্রাংক ভেঙ্গে গরু ও গম বিক্রির ১ লাখ ৭৫ হাজার টাকা এবং ৪৫ হাজার টাকা মূল্যের সাত আনার স্বর্নালংকারসহ জমির দলিল হাতিয়ে নিচ্ছিলেন। শব্দে ঘুম ভেঙ্গে গেলে বৃদ্ধার চোখে পড়ে তার ছেলে এবং মেয়ে পক্ষের তিন নাতিকে। চিনে ফেলায় বৃদ্ধাকে আঘাত করে কাবু করে ফেলে তারা।

তিনি আরও জানান, এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার পর মরদেহ শয়নকক্ষের খাটে ফেলে রেখে পালিয়ে যান তারা। হত্যার ঘটনাটিতে প্রথমে ক্লুলেস হিসেবে মামলা দায়ের করেন বৃদ্ধার ছেলে সুনু মিয়া। তদন্তে নেমে তথ্য প্রযুক্তির ব্যবহার করে প্রথমে বৃদ্ধার দেবর আব্দুল মিয়ার ছেলে জাকির হোসেনকে আটক করেন তারা। তার দেওয়া তথ্যমতে বৃদ্ধার আরেক দেবর রেনু মিয়ার ছেলে হাসিম মিয়া এবং মেয়ে পক্ষের নাতি রমজান আলীকে আটক করার পর হত্যার রহস্য উম্মোচন হয়।

আটক তিন নাতির দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং লুন্ঠিত জমির দলিল উদ্ধার করেছে পুলিশ।

Tags: চুরিটাকাদলিল
Previous Post

যবিপ্রবির ৯ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

Next Post

পেনশনের বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে জবি শিক্ষকদের কর্মবিরতি

Next Post
জবি শিক্ষকদের কর্মবিরতি ও পেনশনের বৈষম্য প্রত্যাহার দাবিতে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

পেনশনের বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে জবি শিক্ষকদের কর্মবিরতি

বিকাশে প্রবাসীর রেমিট্যান্সে ঈদ আনন্দ বাড়ছে, দ্রুত ও নিরাপদ লেনদেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বজনের ঈদের আনন্দ বাড়িয়েছে বিকাশে পাঠানো প্রবাসীর রেমিট্যান্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT