চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গ্র্যান্ডহোম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 পূর্বাহ্ন 31, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার অবসর গ্রহণের সময় মাঠে শুভেচ্ছা জানাচ্ছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনজুরি এবং জাতীয় দলে তিন ফরম্যাটেই ম্যাচের সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধির কারণ দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। কিউই ক্রিকেটারের একটি বিবৃতি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

বিবৃতিতে গ্র্যান্ডহোম বলেন, ‘আমার বয়স কমছে না তা আমি স্বীকার করি। বিশেষ করে ইনজুরির কারণে অনুশীলন করাটা কঠিন হয়ে যাচ্ছে। আমার একটি পরিবার আছে। ক্রিকেট পরবর্তী জীবনে আমার ভবিষ্যৎ কি কী তা বোঝার চেষ্টা করছি। গত কয়েক সপ্তাহ ধরে আমার মনে এসব চিন্তাই আসছে।’

‘আমি যথেষ্ট ভাগ্যবান। ২০১২ সালে অভিষেকের পর থেকে ব্ল্যাক ক্যাপসের হয়ে খেলার সুযোগ পেয়েছি। আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আমি গর্বিত। তবে আমি মনে করি, এটাই ক্যারিয়ার শেষ করার সঠিক সময়।’

‘আমি গত এক দশক ধরে এই দলের অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। আমরা একসঙ্গে যে অভিজ্ঞতাগুলো ভাগাভাগি করেছি, তার জন্য কৃতজ্ঞ। আমি সতীর্থ, কোচিং স্টাফ এবং প্রতিপক্ষের অনেকের সঙ্গে টেকসই বন্ধুত্ব গড়েছি। আমার বাকি জীবনের জন্য এই স্মৃতিগুলোকে মূল্যবান করে রাখব।’

নিউজিল্যান্ডের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গ্র্যান্ডহোম। নিয়ন্ত্রিত মিডিয়াম পেস বোলিং এবং ব্যাটিংয়ে হার্ড হিটিং করার সক্ষমতার কারণে তিনি দলে প্রায় নিয়মিত সদস্য ছিলেন। ২০২১ সালে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন ৩৬ বর্ষী ক্রিকেটার। ২০১৯ বিশ্বকাপের ঐতিহাসিক ফাইনালে সুপার ওভারে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়া ম্যাচেও খেলেছিলেন এই কিউই অলরাউন্ডার।

১৯৮৬ সালে জিম্বাবুয়ের হারারেতে জন্মগ্রহণ করেন গ্র্যান্ডহোম। সেখানেই তার প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয়েছিল। ২০০৪ সালে বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করেছিলেন। পরে তিনি ২০০৬ সালে জিম্বাবুয়ে ছেড়ে যান। ২০১২ সালে নিউজিল্যান্ডের জার্সিতে তিনি টি-টুয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। কাকতালীয়ভাবে সেই জিম্বাবুয়ের বিপক্ষেই তার অভিষেক হয়।

২৯ টেস্টে ২ সেঞ্চুরি ও ৮ হাফ সেঞ্চুরিসহ ৩৮.৭০ গড়ে তার সংগ্রহ ১,৪৩২ রান। বল হাতে নিয়েছেন ৪৯ উইকেট। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে ৪১ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। সাদা পোশাকের ক্রিকেটে এটিই তার সেরা বোলিং ফিগার হয়ে রইল।

এছাড়া ৪৫ ওয়ানডেতে ৪ ফিফটিসহ ১০৫.১৫ স্ট্রাইক রেটে করেছিলেন ৭৪২ রান। বোলার হিসেবে ঝুলিতে পুরেছিলেন ৩০ উইকেট।

ডি গ্র্যান্ডহোমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয়ে হতাশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড। তার ভাষ্য, ‘সে দলের কিছু সেরা অর্জনে অবদান রেখেছে। ব্যাট হাতে তার অসীম শক্তি এবং বোলিংয়ের দক্ষতা তাকে সত্যিকারের ম্যাচ উইনার বাজিয়েছিল। যেকোনো দলের জন্য নিজেকে বড় সম্পদ হিসেবে গড়ে তুলেছিল। কলিন (ডি গ্র্যান্ডহোম) একজন দুর্দান্ত টিম-ম্যান।’

‘আমরা অবশ্যই ড্রেসিংরুমের চারপাশে তাকে মিস করব। তাকে চলে যেতে দেখাটা দুঃখজনক। সে তার ক্যারিয়ারের এমন একটি পর্যায়ে রয়েছে, যেখানে সে অন্যদিকে যেতে চাইছে। আমরা এটিকে সম্মান করি। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আশা করি, তাকে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে।’

গ্র্যান্ডহোম নিউজিল্যান্ডে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। নর্দাণ ডিস্ট্রিক্টের হয়ে খেলার বিষয়ে আলোচনাও করবেন।

Tags: গ্র্যান্ডহোমনিউজিল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

বঙ্গবন্ধু হত্যা-ষড়যন্ত্র উদঘাটন কি বাৎসরিক আলাপ-কথন?

Next Post

বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে বিচারের আওতায় আনতে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে আনার জন্য কাজের কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে বিচারের আওতায় আনতে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী সংসদে বক্তৃতা দিচ্ছেন, অন্যান্য সদস্যরা শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে আরো ৫ থেকে ৬ মাসের রিজার্ভ আছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT