চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 31, আগস্ট 2026
in তথ্যপ্রযুক্তি
A A
প্রফুল্ল হাস্যোজ্জ্বল ব্যক্তি, পেশাদার পোশাক পরা, সাদা পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি নতুন দায়িত্বে যোগ দেবেন।

সিটিও হিসেবে আল-আমিন গ্রামীণফোনের টেকনোলজি ডিভিশনের নেতৃত্ব দেবেন। নেটওয়ার্ক উৎকর্ষতা, ডিজিটাল উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর রূপান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে কাজ করবেন তিনি। একই সঙ্গে গ্রাহকদের জন্য বিশ্বমানের কানেক্টিভিটি ও উন্নত সেবা অভিজ্ঞতা নিশ্চিত করাও তাঁর দায়িত্বের অংশ হবে।

গ্রামীণফোন ও টেলিনর গ্রুপে প্রায় ২৩ বছরের অভিজ্ঞতা রয়েছে আল-আমিনের। কর্মজীবনে তিনি নেটওয়ার্ক পরিকল্পনা ও বাস্তবায়ন, পরিচালন কার্যক্রম, প্রকিউরমেন্ট এবং প্রযুক্তিগত রূপান্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সিটিও হওয়ার আগে তিনি গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর ও হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে চিফ প্রকিউরমেন্ট অফিসার হিসেবে প্রতিষ্ঠানের সোর্সিং কৌশল ও প্রকিউরমেন্ট কার্যক্রমের নেতৃত্ব দেন।

আন্তর্জাতিক পর্যায়েও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। টেলিনর ইন্ডিয়ায় ভাইস প্রেসিডেন্ট ও প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশটির নেটওয়ার্ক রূপান্তর কর্মসূচির আওতায় বিভিন্ন বড় উদ্যোগের নেতৃত্ব দেন।

এ ছাড়া গ্রামীণফোনে তিনি হেড অব রিজিওনাল অপারেশনস, হেড অব পার্টনার ম্যানেজমেন্ট এবং হেড অব অপারেশনাল এক্সেলেন্স অ্যান্ড এফিশিয়েন্সিসহ বিভিন্ন নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।

আল-আমিনকে গ্রামীণফোনের ম্যানেজমেন্ট টিমে স্বাগত জানিয়ে সিইও ইয়াসির আজমান বলেন, ‘আমাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে তৈরি হওয়া একজন লিডারকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।’

তিনি বলেন, গ্রামীণফোনকে আরও প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যৎ-প্রস্তুত প্রতিষ্ঠানে রূপান্তরের যাত্রা ইতোমধ্যে শুরু হয়েছে। ডেটা মার্কেটে নেতৃত্ব আরও শক্তিশালী করা এবং গ্রাহকদের পরিবর্তনশীল ডিজিটাল চাহিদা পূরণে সক্ষমতা বাড়ানোর কাজও চলছে। আল-আমিনের নেতৃত্ব এই রূপান্তরকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নতুন দায়িত্ব নিয়ে আল-আমিন বলেন, ‘গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি।’ প্রযুক্তিগত ভিত্তি আরও শক্তিশালী করা, রূপান্তরের গতি বাড়ানো এবং বাংলাদেশের গ্রাহকদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও ভবিষ্যৎ-প্রস্তুত সংযোগসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নেতৃত্ব বিকাশের অংশ হিসেবে তিনি টেলিনর অ্যাকসেলারেট লিডারশিপ প্রোগ্রাম, টেলিনর অ্যাকসেলারেট চেঞ্জ এক্সেলেন্স প্রোগ্রাম এবং টেলিনর কোর লিডারশিপ প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

আল-আমিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেছেন। পাশাপাশি লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (লামস) থেকে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামও সম্পন্ন করেন।

Tags: গ্রামীণফোনটেকনোলজি
Previous Post

‘এতো সম্ভাবনাময় একটা মেয়ে আরও অনেক দূর যেতে পারত’

Next Post

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দলের প্রেস কনফারেন্সে খেলোয়াড় ও কোচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

প্রাচীন কোরআনের পৃষ্ঠা, হরকত-বিন্দুহীন, মক্কার জাদুঘরে সংরক্ষিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT