চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রম কল্যাণ তহবিলে ২৪ কোটি ৪৪ লক্ষ টাকা অনুদান দিলো গ্রামীণফোন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শ্রম কল্যাণ তহবিলে গ্রামীণফোনের ২৪ কোটি ৪৪ লক্ষ টাকার অনুদান ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২৪ কোটি ৪৪ লক্ষ টাকা জমা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। শ্রমিক কল্যাণ ও দায়িত্বশীল কর্পোরেট কার্যক্রম অনুসরণে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতেই গ্রামীণফোন অনুদান প্রদানের এ ধারা অব্যাহত রেখেছে।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত শ্রম কল্যাণ তহবিলে প্রদত্ত লভ্যাংশের নির্ধারিত অংশের চেক গ্রহণ অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শ্রমিকদের জন্য যে একটি শ্রম কল্যাণ তহবিল আছে তা অধিকাংশ শ্রমিকই জানে না। কিভাবে এই তহবিলে আবেদন করতে হয়, কিভাবে অর্থপ্রাপ্তি হয় এই সম্পর্কে শ্রমিকদের সুস্পষ্ট ধারণা নেই। তিনি বলেন, বিগত সরকারের সময় এই তহবিলের অব্যবস্থাপনা হয়েছে। আমরা এই তহবিলের অর্থ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সঠিকভাবে শ্রমিদের পৌঁছে দিতে চাই। আমরা এই ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে ডিজিটালাইজড করার কাজ করছি।

উপদেষ্টা বলেন, যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান এই তহবিলে অর্থ প্রদান করেন না তাদেরকেও এই তহবিলে অন্তর্ভুক্ত করা হবে। সকল প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার কাজ করা হচ্ছে। আমরা শ্রমিকদের সার্বিক উন্নয়নে কাজ করছি এবং সামনের দিনেও তা অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম. শফিকুজ্জামান, গ্রামীণফোনের হেড অব ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড কালচার মোহাম্মদ আওলাদ হোসেন, কম্পেন্সেশন অ্যান্ড বেনিফিটস প্রধান মোহাম্মদ খালেদ মৃধা, সিনিয়র ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এক্সপার্ট মুহাম্মদ তাওহীদুল ইসলাম এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এক্সপার্ট মো. হারুন অর রশিদ।

Tags: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াগ্রামীণফোনবাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল
Previous Post

ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ ৮ জনের মৃত্যু

Next Post

ইমন কেন সবসময় শাকিব খানের এত প্রশংসা করেন?

Next Post
ইমন ও শাকিব খানের প্রশংসা করছেন দুই বন্ধু. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমন কেন সবসময় শাকিব খানের এত প্রশংসা করেন?

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবকে ছাড়াই টি-টুয়েন্টি দল, ফিরলেন মিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT