চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশীয় উদ্যোক্তাদের ব্যবসা বৃদ্ধিতে কাজ করবে গ্রামীণফোন ও মেটা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 পূর্বাহ্ন 26, অক্টোবর 2022
in তথ্যপ্রযুক্তি
A A
বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য গ্রামীণফোন ও মেটার সহযোগিতায় বুস্টআপ ইভেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে যোগাযোগ এবং ব্যবসা করতে প্রয়োজনীয় দক্ষতার চাহিদা পূরণে একসাথে কাজ করবে গ্রামীণফোন ও মেটা।

রাজধানীর জিপি হাউসে সম্প্রতি ‘জিপি-মেটা বুস্ট আপ’, ট্রেনিং এ প্রায় ৩০০ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা মেটার প্রশিক্ষকদের কাছ থেকে ডিজিটাল মার্কেটিং টুলের ব্যবহারের প্রশিক্ষণ নেন।

‘জিপি-মেটা বুস্ট আপ’ এ উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব; সিডিএসও সোলায়মান আলম এবং সিবিও আসিফ নাইমুর রশিদ। উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন মেটা’র এপিএসি ইমার্জিং মার্কেটস টিমের জনি জোহানসন এবং উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (ডব্লিউই) প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সাথে দেশীয় উদ্যোক্তাদের এক সাথে কাজ করার উপরে গুরুত্ব দিয়ে গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “কানেক্টিভিটি আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করেছে, বিশেষ করে বৈশ্বিক মহামারি পরবর্তী সময়ে আমরা সবকিছুই ডিজিটালি করছি। কাজ, বিনোদন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এমনকি আর্থিক সেবার জন্যও মানুষ এখন ডিজিটাল লাইফস্টাইলের সাথে অভ্যস্ত হয়ে উঠছে। দেশের ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজগুলোকে উন্নত এবং আধুনিক করতে মেটা’র সাথে এই উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন। উদ্ভাবনী এবং সাশ্রয়ী ডিজিটাল উপায়ে ব্যবসায় প্রবৃদ্ধি ও কাস্টমারদের সাথে আরো সহজেই যোগাযোগ করার জন্য সাহায্য করবে এই ট্রেনিং। ডিজিটাল এনাবলার হিসেবে আমরা আমাদের ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

মেটা’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের এমার্জিং মার্কেটস ডিরেক্টর জর্ডি ফরনিস বলেন, “গ্রামীণফোনের সাথে এ পার্টনারশিপ নিয়ে আমরা আনন্দিত। ফেসবুকের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারী় উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নে এবং তাদের গ্রাহকদের সাথে সহজেই যোগাযোগ করার জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা উদ্ভাবনের শক্তিতে বিশ্বাসী এবং আগামীতে তাদের আরও ভাল করার সক্ষমতা রয়েছে। আমার বিশ্বাস, তারা এই প্রশিক্ষণ থেকে উপকৃত হবেন এবং অনলাইনে নিজেদের কমিউনিটি গড়ে তোলা অন্যান্য উদ্যোক্তাদেরও উৎসাহিত করবেন।”

বাংলাদেশে মেটা’র অনুমোদিত সেলস পার্টনার এইচটিটিপুল’র প্রশিক্ষকরা দু’টি সেশনে ১৫০ জন নিবন্ধিত প্রশিক্ষণার্থীদেরকে ব্যবসার ধারণা, কৌশল ও আদর্শ অনুশীলন সম্পর্কে ট্রেনিং প্রদান করেন, যা ফেসবুকের মাধ্যমে গ্রাহকদের সাথে আরও ভাল সম্পর্ক গড়তে সহায়তা করবে। আয়োজনের প্রশ্নোত্তর পর্বে দেশে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এসএমই’র ইতিবাচক প্রবৃদ্ধির কথা তুলে ধরা হয় এবং ব্যবসা প্রসারে এই আয়োজনে অংশগ্রহণকারীদের উৎসাহের প্রশংসা করা হয় ।

Tags: ফেসবুকমেটা
Previous Post

উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নিহত

Next Post

মাঠের মাপটাই কেবল জানেন সাকিব

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠের মাপটাই কেবল জানেন সাকিব

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছে, প্রশিক্ষণ চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জড়তা থেকে বের হয়ে আসতে পারা উচিত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT