চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামীণ টেলিকম ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক ৭ দিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 06, জুলাই 2022
in - সেমি লিড, অপরাধ
A A
গ্রামীণ টেলিকম ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক ৭ দিনের রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেফতারকৃত গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ কামরুজ্জামান (৩৭) ও সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ মাহমুদ হাসান (৪২) এর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।

বুধবার বেলা ১২ ঘটিকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়: গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ এবং আইনজীবী ও কয়েকজন সিবিএ নেতার যোগসাজশে তরিঘড়ি করে শতাধিক মামলা হতে গ্রামীণ টেলিকমকে ইনডেমনিটি দেয়ার জন্য বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গত ৪ জুলাই মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন গ্রামীণ টেলিকম কর্মচারী ইউনিয়নের অর্থ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান (৩৮)। মামলার অভিযোগে বলা হয় অবৈধ আর্থিক সুবিধা লাভের আশায় গ্রামীণ টেলিকমের সভাপতি ও সাধারণ সম্পাদক আইনজীবীদের যোগসাজমে গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষের সাথে গোপন চুক্তি করে শ্রমিক কর্মচারীদের দায়েরকৃত মামলাসমূহ প্রত্যাহার করে নিতে বাধ্য করেন। পাশাপাশি লভ্যাংশ প্রদানের জন্য গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ কর্তৃক সেটেলমেন্ট একাউন্টে দেয়া ৪৩৭ কোটি টাকা হতে ২৬ কোটি ২২ লক্ষ টাকা ইউনিয়নের একাউন্টে স্থানান্তর করেন। এ অর্থ হতে তিন শ্রমিক নেতা তিন কোটি করে নয় কোটি টাকা উঠিয়ে নেন এবং তাদের সহায়তাকারী আইনজীবী দু’জনকে ১৬ কোটি টাকা দেন। মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ ০৫ জুলাই উক্ত মামলার আসামী মোঃ কামরুজ্জামান এবং ফিরোজ মাহমুদ হাসানকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে যে, গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ অতিরিক্ত অর্থ দেয়ার প্রলোভনের পাশাপাশি তাদেরকে হুমকি প্রদান করে যে, অতি শীঘ্রই বাংলাদেশের পরিস্থিতি শ্রীলংকার মতো হবে এবং ক্ষমতার পট পরিবর্তনে দেশের প্রধানমন্ত্রী হবেন ডঃ মুহাম্মদ ইউনূস। তখন শ্রমিকদের দায়ের করা এসব মামলা কোন কাজে আসবে না এবং কেউ কোন ক্ষতিপূরণও পাবে না। বরং শ্রমিক নেতাদের জেল খাটাসহ নানাবিধ নির্যাতনের মুখোমুখি হতে হবে। মূলত এই ভয়ে এবং অতিরিক্ত অর্থ প্রাপ্তির প্রলোভন থেকেই আইনজীবীদের পরামর্শে দ্রুততম সময়ে মামলা তুলে নিতে রাজি হয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন। গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ ও আইনজীবীদের তরফ হতে এই বিষয়ে কঠোর গোপয়নীয়তা অবলম্বনের নির্দেশনাও দেয়া হয়।

এদিকে ০৬ জুলাই গ্রামীণ টেলিকম ইউনিয়নের আইনজীবী মোঃ ইউসুফ আলী’র ১২ কোটি টাকা ফিস গ্রহণের বিষয়ে অধিকতর তদন্তের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেছেন ব্যরিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম।

হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এই পিটিশন দাখিল করা হয়। রিটে সংসদ সচিব, বার কাউন্সিলের চেয়ারম্যান, বার কাউন্সিলের সচিব ও অ্যাডভোকেট মো. ইউসুফ আলীকে বিবাদী করা হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে উক্ত রিট পিটিশনটির শুনানী হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

Tags: গ্রামীণ টেলিকমডঃ মুহাম্মদ ইউনূস
Previous Post

গ্রেপ্তার সেই ইংলিশ ফুটবলারের বিরুদ্ধে আরও ২ ধর্ষণ অভিযোগ

Next Post

ধাওয়ান অধিনায়ক, রোহিত-কোহলিরা ৬ জন বিশ্রামে

Next Post
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধাওয়ান অধিনায়ক, রোহিত-কোহলিরা ৬ জন বিশ্রামে

অভিনেত্রী একটি অ্যাকশন দৃশ্যে, পেছনে মৃতদেহ পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গনার ‘ধকড়’ ফ্লপ নিয়ে যা বললেন প্রযোজক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT