পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে গ্রামীণ ব্যাংক ও ডক্টর মুহাম্মদ ইউনূসের আইনজীবীরা। ব্যাংকের আইনজীবী বলেছেন, গ্রামীণ ব্যাংকের সৃষ্টি নিয়ে মিথ্যাচার করেছেন ডক্টর ইউনূস। এর বিরোধীতা করে ইউনূসের আইনজীবীর দাবি, ‘বাবার সৃষ্ট দুষ্টু সন্তান লোভে পড়ে’ এসব কথা বলছে।








